সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে মুখ খোলায় সেনাপ্রধান বিপিন রাওয়াতের বিরুদ্ধে ফোঁস করে উঠল বেজিং
চিন ভারতের ধৈর্য্যের পরীক্ষা নিয়ে ধীরে ধীরে ভারতের ভূখণ্ডের দিকে এগোনোর ও তা দখলের চেষ্টা করছে। সেনাপ্রধান রাওয়াতের এই মন্তব্যের প্রেক্ষিতেই তীব্র অসন্তোষ ব্যক্ত করল চিন।
চিন ভারতের ধৈর্য্যের পরীক্ষা নিয়ে ধীরে ধীরে ভারতের ভূখণ্ডের দিকে এগোনোর ও তা দখলের চেষ্টা করছে। এই শক্তিপরীক্ষা দেখে ভারতকে হুঁশিয়ার থাকতে হবে। কারণ দুদিকে দুই পক্ষ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ফলে প্রয়োজনে শুধু সেনাকেই নয়, দেশবাসীকেও একজোড়া যুদ্ধ লড়তে প্রস্তুত থাকতে হবে। চিনের সঙ্গে যুদ্ধ বাঁধলে পাকিস্তান উল্টো দিকে তার সুবিধা নেওয়ার চেষ্টা করবে বলে এক সেমিনারে সেনাপ্রধান মন্তব্য করেন।

সেনাপ্রধান রাওয়াতের এই মন্তব্যের প্রেক্ষিতেই তীব্র অসন্তোষ ব্যক্ত করল চিন। বেজিংয়ের তরফে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনের মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের মধ্যে যে কথা হয়েছে সেই বক্তব্যের সম্পূর্ণ অন্য পথে গিয়ে বক্তব্য রেখেছেন বিপিন রাওয়াত।
এর আগে চিন-ভারত দ্বিপাক্ষিক সমঝোতা করে পঞ্চশীল চুক্তিকে মান্যতা দিয়ে ডোকলাম থেকে সেনা সরিয়ে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে। তারপরও ভারতের সেনাপ্রধানের এহেন মন্তব্য সামনে আসার পরে কার্যত ফোঁস করে উঠেছে চিন।
চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং বলেছেন, আমরা এই বক্তব্য শুনেছি। বিপিন রাওয়াতের এমন বক্তব্য করার এক্রিয়ার রয়েছে কিনা সেই নিয়েও মূলত প্রশ্ন তুলেছে বেজিং। পাশাপাশি এটাই ভারত সরকারেরও বক্তব্য কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার এক সেমিনারে সীমান্তের জটিল পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সেখানেই চিন ও পাকিস্তানের উদাহরণ টেনে সীমান্তে উত্তেজনা তৈরি করা হচ্ছে বলে জানান। আগামিদিনে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। যার বিরুদ্ধেই ফোঁস করে উঠেছে বেজিং।












Click it and Unblock the Notifications