চিনের নয়া চমক:বেইজিং-এর বেসরকারি সংস্থা এবারে মহাকাশে আস্ত রকেট পাঠিয়ে দিল!

ক'দিন আগেই চাঁদে ভারত তাদের মহাকাশযান পাঠিয়ে হইচই ফেলে দিয়েছে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে তারা এই কৃতিত্বের অধিকারী হল। কিন্তু এবারে ঘটল আরও চাঞ্চল্যকর ঘটনা।

ক'দিন আগেই চাঁদে ভারত তাদের মহাকাশযান পাঠিয়ে হইচই ফেলে দিয়েছে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে তারা এই কৃতিত্বের অধিকারী হল। কিন্তু এবারে ঘটল আরও চাঞ্চল্যকর ঘটনা। বেইজিং-এ স্থিত একটি বেসরকারি সংস্থা চিনের প্রথম বেসরকারি সংস্থা হিসেবে অন্তরীক্ষে একটি আস্ত রকেট পাঠিয়ে চারদিকে শোরগোল ফেলে দিল।

চিনের নয়া চমক:বেইজিং-এর বেসরকারি সংস্থা এবারে মহাকাশে আস্ত রকেট পাঠিয়ে দিল!

'শাংহাইস্ট' ওয়েবসাইটের মতে উত্তর-মধ্য চিনের গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর একটা নাগাদ ২০ মিটার লম্বা হাইপারবোলা-১ রকেটটির উৎক্ষেপণ করা হয়। তাতে চিনের সরকারের দু'টি উপগ্রহও ছিল।

রকেটটি বানিয়েছে ইন্টারস্টেলার গ্লোরি স্পেস টেকনোলজি বা আইস্পেস যা তিন বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে চিনা ওয়েবসাইটটি।

চিনে বেসরকারি সংস্থাদের মধ্যে মহাকাশের দখল নেওয়ার লড়াই জোরদার

চিনে মহাকাশের দখল নিতে বেসরকারি সংস্থাদের মধ্যে প্রতিযোগিতা বেশ জব্বর। ২০১৪ সালে বেইজিং বেসরকারি সংস্থাদের জন্য মহাকাশে ব্যবসা করার সুযোগ করে দিলে চার বছরের মধ্যে একশোরও বেশি সংস্থা নিজেদের নথিভুক্ত করে এই ক্ষেত্রে। মহাকাশে বেসরকারি দখলের এই প্রতিযোগিতায় এবারে আইস্পেস নিজেদের রকেট মহাকাশে সফলভাবে পাঠাতে পেরে প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই এগিয়ে গেল।

অন্তরীক্ষের প্রতিযোগিতায় চিন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। কিছুদিন আগে তারা চাঁদের অপর পিঠে যান পাঠিয়ে সেখানে কিছুদিন তুলোর চাষ করেও দেখিয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+