ব্রহ্মপুত্রের জল আটকাতে নতুন ফন্দি চিনের, শুকিয়ে যেতে পারে গোটা উত্তর-পূর্ব ভারত
তিব্বতের মধ্য দিয়ে ভারতে বয়ে আসা ব্রহ্মপুত্রের জলকে ১ হাজার কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি করে ঘুরিয়ে দিতে চাইছে চিন।
ব্রহ্মপুত্র নদের জল আটকাতে নতুন ফন্দি আঁটছে চিনের শি জিনপিংয়ের সরকার। তিব্বতের মধ্য দিয়ে ভারতে বয়ে আসা ব্রহ্মপুত্রের জলকে ১ হাজার কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি করে ঘুরিয়ে দিতে চাইছে চিন। তিব্বত থেকে তা অপেক্ষাকৃত শুকনো এলাকা শিজিয়াং প্রদেশে নিয়ে যেতে চাইছে। যা হলে ভারতের উত্তর-পূর্ব এলাকা ভয়ঙ্কর খরার মুখ দেখতে পারে।

ব্রহ্মপুত্র তিব্বতে উৎপত্তি হয়ে ভারতের উত্তর-পূর্ব অংশে প্রবেশ করেছে। সেখান থেকে বয়ে বাংলাদেশে গিয়েছে। উত্তর-পূর্ব ভারতের লাইফলাইন বলা যেতে পারে ব্রহ্মপুত্রকে। যুগে যুগে কোটি কোটি মানুষের জীবনধারার অংশ হয়ে উঠেছে এটি। চিনের ফন্দিতে সেই জল পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই পরিকল্পনা রিপোর্ট চিনা ইঞ্জিনিয়াররা তৈরি করে সরকারের ঘরে জমা করবেন। বিশেষজ্ঞরা চিনের এই পরিকল্পনা মূল্য়ায়ন করে সিঁদুরে মেঘ দেখছেন। শুধু খরা নয়, বাঁধ দিয়ে ও টানেল করে জল আটকে রাখলে পরে বন্যারও সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে চিন বলেছিল, ইয়ারলাঙ্গ ঝাঙ্গবো (তিব্বতে এই নামেই পরিচিত ব্রহ্মপুত্র নদী) নদীর উপনদীর উপরে বেজিং একটি বাঁধ তৈরি করবে। লালহো নামে এই প্রকল্পে ব্রহ্মপুত্রের উপনদী জিয়াবুকুকে আটকে বাঁধ গড়বে বেজিং। শুধু ব্রহ্মপুত্রের উপনদের উপরে লালহো প্রকল্প করে ক্ষান্ত থাকাই নয়, চিনের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ব্রহ্মপুত্রের মূল প্রবাহে আরও তিনটি জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন নেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications