মাত্র কয়েক ঘণ্টায় বুলেট ট্রেনে কলকাতা থেকে চিন পাড়ির পরিকল্পনা তৈরি
বুলেট ট্রেন পরিষেবা বদলে দিতে পারে এশিয়ার যোগাযোগের চিত্রটাই। কলকাতা থেকে চিনের কানমিং পর্যন্ত বুলেট ট্রেন ছোটানোর বিষয়ে চিন অত্যন্ত আগ্রহী বলে জানা গিয়েছে।
বুলেট ট্রেন পরিষেবা বদলে দিতে পারে এশিয়ার যোগাযোগের চিত্রটাই। কলকাতা থেকে চিনের কানমিং পর্যন্ত বুলেট ট্রেন ছোটানোর বিষয়ে চিন অত্যন্ত আগ্রহী বলে জানা গিয়েছে। কলকাতায় চিনা কনস্যুল জেনারেল মা ঝানয়ু এমনটাই জানিয়েছেন।

তিনি বলেছেন, কলকাতা থেকে কানমিং পর্যন্ত বুলেট ট্রেন চালাতে আমরা আগ্রহী। এর ফলে গোটা এশিয়াকে সংযুক্ত করা যাবে। চিন-ভারত বাণিজ্য কনফারেন্সে একথা জানিয়েছেন তিনি।
বুলেট ট্রেন চালানো গেলে মাত্র কয়েক ঘণ্টায় কলকাতা থেকে চিনে পৌঁছে যাওয়া যাবে। তবে কোন রুটে কীভাবে তা চলবে তা নিয়ে এখনই চিনা বিশেষজ্ঞরা মুখ খুলতে চাননি। তবে কলকাতা থেকে বাংলাদেশ-মায়ানমার ধরে বুলেট ট্রেন চিনে পৌঁছবে। মায়ানমারের মন্ডালয় ও বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকা হয়ে তা কলকাতা বা কানমিং পৌঁছবে।
ভারত উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসাবে দারুণ উন্নতি করেছে। চিন সমস্ত প্রতিবেশীর সঙ্গেই মৈত্রী রেখে এগোতে চায়। টাকার দাম পড়া সত্ত্বেও ভারতীয় অর্থনীতি যে গতিতে এগোচ্ছে তা যে চিনের কাছেও বিস্ময়ের তা চিনা কনস্যুল জেনারেল মা ঝানয়ু স্বীকার করে নিয়েছেন।












Click it and Unblock the Notifications