ফের ভারত সীমান্তে উস্কানির ইঙ্গিত বেজিংয়ের, পাকিস্তানকে নিয়ে অরুণাচল প্রদেশ সীমান্তে বৈঠকে বসছে চিন
ভারত সীমান্তে উত্তেজনা বাড়াতে নতুন পরিকল্পনা শুরু করেছে বেজিং। শোনা যাচ্ছে অরুণাচল প্রদেশ সীমান্তে হিমালয়ান মিট করছে তারা। তাতে থাকবে পাকিস্তানও। এই নিয়ে তৃতীয়বার ট্রান্স হিমালয়ান ফোরাম মিট করতে চলেছে বেজিং।
চলতি সপ্তাহেই সেই বৈঠক শুরু হবে বলে জানা গিয়েছে। অরুণাচল প্রদেশ সীমান্তে এই বৈঠক নতুন করে দিল্লির মাথাব্যাথার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের ঘাড়ে শ্বাস ফেলতেই চিনের এই কৌশলী পদক্ষেপ বলে মনে করছে কূটনৈতিক মহল।

জানাগিয়েছে পাকিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি এই বৈঠকে যোগ দেবে। প্রসঙ্গত উল্লেখ্য ভারতে আয়োজিত জি ২০ সামিটে যোগ দেয়নি চিন। রাশিয়াও যোগ দেয়নি এই বৈঠকে। এশিয়ান গেমসে অরুণাচল প্রদেশের অ্যাথলিটদের ভিসা দেয়নি পাকিস্তান। এই নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল।
লাদাখ সীমান্ত সমস্যা এখনও মেটেনি। তারই মাঝে ফের অরুণাচল প্রদেশে হিমালয়ান মিট আয়োজন বেিজংয়ের দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এদিকে এখনও দফায় দফায় লাদাখ সীমান্ত নিয়ে বৈঠক চলছে দুই দেশের মধ্যে। গালওয়ান উপত্যকার পাহার নিয়ে চলছে দুই দেশের মধ্যে টানাপোড়েন। অরুণাচল প্রদেশকে কয়েরকদিন আগেই নিেজদের মানচিকত্রের অংশ বলে দেখিয়েছিল বেজিং। তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে।












Click it and Unblock the Notifications