শান্তি নয়, লাদাখের দখল চায় চিন! প্যাংগংয়ে আরও সেনা ও ট্যাঙ্ক মোতায়েন PLA-র
চিনা আগ্রাসনের মোক্ষম জবাব দিয়ে দক্ষিণ প্যাংগং এলাকায় নিজেদের পায়ের তলার জমি শক্ত করেছিল ভারতীয় সেনা। সেই পদক্ষেপে ভায় পেয়ে এবা পাল্টা পদক্ষেপ চিনা সেনার। জানা গিয়েছে লাদাখের প্যাংগং এলাকায় চিনের পক্ষ থেকে সেনা সম্ভার ও অস্ত্রসস্ত্র বাড়ানো হয়েছে। যার জেরে সেই এলাকায় যুদ্ধের পরিস্থিতি আরও ঘনিয়ে এল।

প্যাংগং এলাকায় চিনের ট্যাঙ্ক
জানা গিয়েছে পদাতিক সৈন্য ছাড়াও প্যাংগং এলাকায় চিনের পক্ষ থেকে ট্যাঙ্ক আনা হয়েছে। তাছাড়া চিনা আর্টিলারিও প্যাংগংয়ের দিকে তাক করে দাঁড়িয়ে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে চিনের ট্যাঙ্ক বাহিনী মোল্ডোর খুব কাছেই অবস্থান করছে। তাছাড়া এলএসি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই দাঁড়িয়ে চিনা আর্টিলারি গান।

প্যাংগংয়ের দক্ষিণপ্রান্তে নির্মাণ কাজ
এদিকে প্যাংগংয়ের দক্ষিণপ্রান্তে থাকুং পোস্টের কাছে গোপন নির্মাণ কাজ শুরু করেছে চিনা বাহিনী। লাদাখে স্প্যানগারের কাছে চিনের নতুন নির্মাণ কাজ শুরু হয়েছে। এই ঘটনা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। স্প্যানগারের দক্ষিণাংশ বরাবর চিন রাস্তা নির্মাণ করতে শুরু করেছে। এর আগে ১৩ জুলাই তারা এই রাস্তার কাজ ধরে বলে খবর ছিল। এরপর ফের এই রাস্তা মেরামতি ও খনন দেখে মনে করা হচ্ছে, চিন আগ্রাসনের পথ ছাড়বে না

একাধিক রিজলাইন দখল করে রেখেছে চিন
তাছাড়া বেশ কয়েকটি স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে যে লাদাখে প্যাংগং এলাকায় ফিঙ্গার ফোরের কাছে একাধিক রিজলাইন দখল করে রেখেছে চিন। যা চিনের আওতায় থাকার কথা নয়। এছাড়াও হটস্প্রিং গোগরা , ডেপসাং এলাকাকেও ক্রমাগত দাপট বাড়িয়ে নিজের অধিকারের জায়গা ছাড়িয়ে এগিয়ে আসছে চিন।

তিনবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা
এর আগে তিনদিনে তিনবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে চিন। পরিস্থিতি শান্ত করতে সোমবার ও মঙ্গলবার বৈঠকে বসেন দুই দেশের সেনা আধিকারিকরা। তবে এই বৈঠক চলাকালীনও চিনা সেনা ফের ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে বলে জানা যায়। যার জেরে ফের উত্তেজনা সৃষ্টি হয়। যার জেরে বৈঠক ফলপ্রসু হয়নি, তাই বুধবারও ব্রিগেডিয়ার স্তরে বৈঠকে বসে দুই দেশ। তবে এরই মাঝে প্যাংগং লেক সংলগ্ন চুশুল সাবসেক্টরে অস্ত্র ও সেনার শক্তি বাড়ায় ভারত। মনে করা হচ্ছে ভারতের শক্তিবৃদ্ধিতে ভয় পেয়ে পাল্টা পদক্ষেপ নিয়েছে পিএলএ।

চিনা সেনার গতিবিধির উপর নজরদারি
কয়েকদিন আগেই পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্তা লঙ্ঘন করে চিনা বাহিনী। প্যাংগং লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা৷ তবে প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিন সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা। এরপরই প্যাংগং লেকের গুরুত্বপূর্ণ একটি স্থানের দখল নেয় ভারতীয় সেনা। যার জেরে চিনা সেনার গতিবিধির উপর আরও কড়া নজরদারি চালাতে সক্ষম হবে ভারত। আর সেই জমি ভারতীয় অধীনস্ত রাখতেই আরও সমর সরঞ্জাম বাড়ানো হল সেখানে।

স্পানগার গ্যাপ এলাকা ভারতের অধীনে
শুধু প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তই নয়, স্পানগার গ্যাপ এলাকাও দখল নিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে ভারত দক্ষিণ প্যাংগং লেক সংলগ্ন এলাকার চুশুল সাবসেক্টরে গুরুত্বপূর্ণ চূড়ায় নিজেদের পা জমিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি স্ট্র্যাটেজিকাল রিজ পয়েন্টেও ভারতীয় সেনা পৌঁছে গিয়েছে। আর এর জেরে চিনা সেনা ভারতীয় সেনা ফায়ারিং রেঞ্জের মধ্যে চলে এসেছে।

চিনের অযৌক্তিক দাবি
লাদাখের প্যাংগং হ্রদের কাছে গ্রিন টপের উপর থেকে চিনা সেনা দখলদারি সরাতে না চাওয়াতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে চিনের। প্যাংগং সোতে চিনা সেনারা ফিঙ্গার ৫ এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।












Click it and Unblock the Notifications