চিন তলে তলে আমেরিকাকে কীসের 'জবাব' দিতে প্রস্তুতি নিচ্ছে! ছাই চাপা আগুনে জ্বলছে প্রতিশোধ

চিন তলে তলে আমেরিকাকে কীসের 'জবাব' দিতে প্রস্তুতি নিচ্ছে! ছাই চাপা আগুনে জ্বলছে প্রতিশোধ

চিন আমেরিকার মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। তবে নতুন যে খবর রয়েছে, তাতে চিনের সঙ্গে আমেরিকার দ্বন্দ্বের মাঝে পড়ে গিয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরা। নিছক বাণিজ্য যুদ্ধ থেকে শুরু হওয়া সংঘাত কূট নীতির ময়দানে কার্যত অস্ত্র শানাচ্ছে। এভাবেই জিনপিং ট্রাম্প সংঘাত বিশ্বকে ত্রস্ত করছে।

চিনের চেষ্টা

চিনের চেষ্টা

ইঁটের জবাব পাটকেলে দিতে প্রস্তুতি নিচ্ছে চিন। হিউস্টনে বেজিং এর দূতাবাস আমেরিকা বন্ধ করে দিতেই সরব হয়েছিল বেজিং। এপরই চেংড়ুতে মার্কিন দূতাবাসের পতাকা টেনে খুলে দূতাবাস বন্ধ করে চিন। এরপর এবার সংবাদমাধ্যম নিয়ে দুই দেশে টানাপোড়েন শুরু।

 চিন তলে তলে কোন গেমপ্ল্যানে?

চিন তলে তলে কোন গেমপ্ল্যানে?

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশের বসবাসকারী চিনের সাংবাদিকদের জন্য ৯০ দিনের ভিসা অনুমোদন করেছে। তার বেশি দিন আমেরিকায় সাংবাদিকরা থাকতে পারবেন না বলে জানানো হয়েছে। মে ১১ তে জারি হওয়া নির্দেশ অনুযায়ী ভিসার মেয়াদ বহু চিনা সাংবাদিকেরই শেষ হচ্ছে আমেরিকায়। আর তারপর যদি চিনা সাংবাদিকদের আমেরিকা উৎখাত করে,তাহলে পাল্টা জবাবে নামবে চিন।

চিন কী ভাবছে?

চিন কী ভাবছে?

সূত্রের দাবি, চিনও পাল্টা জবাবে চিনের মাটিতে কর্মরত মার্কিনি সাংবাদিকদের ঘরে পাঠাবে বলে খবর। বিশেষত যে মার্কিন সাংবাদিকরা হংকং এ থেকে খবর করছেন ,তাঁরা এখন চিনের চক্ষুশূল। ফলে সেই সমস্ত মার্কিনি সাংবাদিকদের ওপর কোপ পড়তে পারে বলে খবর।

মার্কিনি নজরদারি

মার্কিনি নজরদারি

আমেরিকা ইতিমধ্যেই সেদেশে কর্মরত চিনা সাংবাদিক ও সংবাদমাধ্যমের বেশ কিছু কর্মীর ওপর নজর রাখতে শুরু করেছে। একই পন্থায় ওয়ালস্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক যাঁরা চিনে কর্মরত, তাঁদের ওপর কড়া নজর রাখছে বেজিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+