করোনা ভাইরাস আতঙ্কের জের, চিনের টিভি চ্যানেলগুলিকে বিনোদনমূলক অনুষ্ঠান কমানোর নির্দেশ

দেশে করোনা ভাইরাসের ভয়ে ঘুম উড়ে গিয়েছে মানুষের। এই আবহে চিনের সমপ্রচার আধিরকারিকরা নির্দেশিকা জারি করে স্থানীয় স্যাটেলাইট টেলিভিশন স্টেশনগুলিকে বিনোদনের এয়ারটাইম কমিয়ে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতা প্রচারের নির্দেশ দিল। জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন বলেছে যে স্যাটেলাইট টিভি স্টেশনগুলির আরও বেশি করে মহামারী সংক্রান্ত প্রতিবেদন সম্প্রচার করা উচিত।

ছুটির দিনে প্রাইমটাইমের বিভিন্ন অনুষ্ঠান বাতিল

ছুটির দিনে প্রাইমটাইমের বিভিন্ন অনুষ্ঠান বাতিল

মহামারী সম্পর্কিত বিশেষ প্রতিবেদন সম্প্রচারের জন্য ঝেজিয়াং, হুনান, শানডং এবং আনহুই প্রদেশের টিভি স্টেশনগুলির প্রশংসা করেছে সরকার। দেশের দুটি জনপ্রিয় বিনোদন চ্যানেল, হুনান টিভি এবং ঝেজিয়াং টিভি উৎসবের ছুটির দিনে তাদের প্রাইমটাইমের বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি বদল বা বাতিল করেছে।

বেড়ে চলেছে মৃত্যু

বেড়ে চলেছে মৃত্যু

এদিকে করোনা ভাইরাসের জেরে মৃতের সংখ্যা বেড়েই চলেছে চিনের হুবেই প্রদেশে। বুধবার এই ভাইরাসে আক্রান্ত হবে মৃত্যু হয়েছে আরও ২৫ জনের। এর জেরে করোনাতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩১-এ। এছাড়া চিন জুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩০০-তে। এদের মধ্যে নতুন করে ৮৩০ জন চিহ্নিত হয়েছে যাদের শরীরে এই ভাইরাস শনাক্ত করা গিয়েছে।

তৎপর ভারত সরকার

তৎপর ভারত সরকার

ভারত সরকারের তরফ থেকে উহানে থাকা ভারতীয় ফেরত আনার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে এব্যাপারে চিনের প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। সোমবার ভারত ও চিনের আধিকারিকরা উহান থেকে ২৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেন বলে জানা গিয়েছে।

৩১ জানুয়ারি ভারতীয়দের উদ্ধার করতে যেতে পারে বিমান

৩১ জানুয়ারি ভারতীয়দের উদ্ধার করতে যেতে পারে বিমান

সূত্রের খবর, চিনের মধ্যাঞ্চলের উহানে থাকা ভারতীয়দের উদ্ধার করতে ৩১ জানুয়ারি উড়ে যাবে এয়ার ইন্ডিয়ার বিমান। করোনা ভাইরাসের সংক্রমণ জেরে হুবেই প্রদেশের এই শহরটিকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে চিন সরকার। লকডাউনের জেরে সেখানে বিমান পরিষেবা বন্ধ। শহর থেকে সড়ক পথে অন্যত্র যাওয়ার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের অন্যত্র যাতে এই ভাইরাসের সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেটি সুনিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+