ভারত-চিন সীমান্তে ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপের প্রয়োজন নেই, কড়া প্রতিক্রিয়া বেজিংয়ের

ভারত-চিন সীমান্তে ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপের প্রয়োজন নেই, কড়া প্রতিক্রিয়া বেজিংয়ের

ভারত চিন সীমান্ত ইস্যু আমেরিকার হস্তক্ষেপ চাইছে না বেজিং। ওয়াকিবহাল মহলের ধারণা চাপের মুখে পড়েই এখন এই ধরণের প্রতিক্রিয়া দিচ্ছে চিন। এদিন চিনের বিদেশ মন্ত্রকের তরফে বেশ কড়া ভাষাতেই বলা হয়, “সীমান্ত ইস্যু কোনও তৃতীয় ব্যক্তির নাক গলানোর প্রয়োজন নেই। দুই দেশে তাদের সীমান্ত সমস্যার সমাধান করতে সক্ষম।”

সীমান্ত সমস্যা নিয়ে মোদী-ট্রাম্প ফোনালাপ

সীমান্ত সমস্যা নিয়ে মোদী-ট্রাম্প ফোনালাপ

এদিকে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবছর আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা জি-৭ দেশগুলির বৈঠকে সরকারিভাবে মোদীকে আমন্ত্রণও জানান ট্রাম্প। ওই বৈঠকে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং ইংল্যান্ডের মতো দেশ গুলিও উপস্থিত থাকবে বলে জানা যাচ্ছে। এছাড়াও এদিন ফোনালাপে আমেরিকার বর্ণবিদ্বেষ ঘটিত আন্দোলন, ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয় বলে জানা যাচ্ছে।

চাপের মুখে পড়ে ঘুরিয়ে নাক দেখাচ্ছে চিন ?

চাপের মুখে পড়ে ঘুরিয়ে নাক দেখাচ্ছে চিন ?

সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে চিনা আগ্রাসন একেবারেই ভালো চোখে দেখছে না আমেরিকা। বর্তমানে লাদাখ সীমান্তে ৩৫০০ কিলোমিটার নিয়ে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে ভারত ও চিনের মধ্যে। দুই দেশই সীমান্ত কড়া নজরে রেখেছে। মজুত হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও। এরমাঝে সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে মার্কিন বিদেশ সংক্রান্ত কমিটির প্রধান এলিয়ট অ্যাঙ্গেলকেও সুর চড়াতে দেখা যায়। ওয়াকিবহাল মহলের ধারণা এরপরেই চাপের মুখে পড়ে খানিক সুর নরম করে ঘুরিয়ে নাক দেখা চাইছে চিন।

দ্রুত আলোচনার মাধ্যমে চিনকে সীমান্ত সমস্যা মেটানোর আর্জি আমেরিকার

দ্রুত আলোচনার মাধ্যমে চিনকে সীমান্ত সমস্যা মেটানোর আর্জি আমেরিকার

অন্যদিকে যত তাড়াতাড়ি সম্ভব এই সীমান্ত সমস্যা মেটাতে বেজিং-কে অনুরোধও করেছে আমেরিকা। ডেমোক্র্যাট এলিয়ট অ্যাঞ্জেলকে কার্যত চিনের সমালোচনা করেই বলতে শোনা যায়, 'লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিন যেরকম আগ্রাসী নীতি নিয়েছে তাতে আমি অত্যন্ত উদ্বিগ্ন। সব দেশকেই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। চিনের উচিত সঠিক নিয়ম মেনে ভারতের সঙ্গে কথা বলে সমস্যার দ্রুত সমস্যার সমাধান করা।"

সুর নরম করতে দেখা যায় চিনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রকেও

সুর নরম করতে দেখা যায় চিনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রকেও

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, " চিনের সঙ্গে সীমন্ত ইস্যুটি শান্তিপূর্ণভাবে সমাধানের আমরা সমস্তরকম আলোচনা চালাতে সর্বদাই প্রস্তুত রয়েছি।" অন্যদিকে বর্তমানে খানিক সুর নরম করে আলোচনার রাস্তায় হাঁটার কথা বলতে দেখা যায় চিনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ঝাঁও লিজিয়ানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+