নির্মলার অরুণাচল প্রদেশ সফর নিয়ে আপত্তি চিনের

নির্মলার অরুণাচলপ্রদেশ সফরে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে বেজিং।

নিজের দেশের রাজ্যে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তা নিয়ে আপত্তি জানিয়ে ফেলল চিন। নির্মলার অরুণাচলপ্রদেশ সফরে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে বেজিং। তাদের দাবি, ওটা বিতর্কিত এলাকা এবং নির্মলার সেখানে যাওয়া অরুণাচলের শান্তি ও স্থিতির পক্ষে অনুকূল নয়।

নির্মলার অরুণাচল প্রদেশ সফর নিয়ে আপত্তি চিনের

রবিবার প্রতিরক্ষামন্ত্রী হিসাবে প্রথমবার অরুণাচলপ্রদেশ সফরে যান নির্মলা সীতারমন। চিনের একেবারে সীমান্ত এলাকার প্রতিরক্ষা প্রস্তুতি খতিয়ে দেখেন। তা নিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চিউয়িং জানিয়েছেন, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী হিসাবে অরুণাচলে আসলে চিনের অবস্থানও জেনে রাখা উচিত।

এই এলাকা ভারত-চিন সীমান্তে পড়ে। এটা বিতর্কিত এলাকা বলে দাবি করে চিনা মুখপাত্র হুয়া বলেছেন, এই এলাকার শান্তির পক্ষে এটা ভালো নয়।

প্রসঙ্গত এর আগে গত মাসে সিকিমের নাথু লা পাসে গিয়ে চিনের সেনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নির্মলা। তখন চিনের তরফে প্রশংসা করা হয়েছিল।

ঘটনা হল, তিব্বত থেকে শুরু করে অরুণাচল প্রদেশও নিজেদের এলাকা বা বিতর্কিত এলাকা বলে দাবি করে আসছে চিন। যা নিয়ে ভারতের সঙ্গে বহুদিন ধরেই কূটনৈতিক স্তরে আলোচনা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+