সীমান্তে ফের তৎপরতা চিনের, এবার উত্তরাখণ্ডের কাছে ড্যাম তৈরি করছে বেজিং

ভারত-নেপাল এবং চিন তিন দেশের সীমান্তে থেকে ১৬ কিলোমিটার দূরেই সেই জলাধার তৈরি করছে। উত্তরাখণ্ডের কালাপানি এলাকার বিপরীতেই তৈরি করা হচ্ছে এই জলাধার।

ভারত সীমান্তে ফের নির্মাণ শুরু করেছে বেজিং। এবার তিব্বতে জলাধার তৈরি করছে তারা। ভারতের সীমান্ত থেকে কাছেই সেই জলাধার। তিব্বতের মাবিজা জাঙ্গবো নদীর উপরেই এই জলাধার তৈরি করছে বেজিং। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। ভারত-নেপাল এবং চিন তিন দেশের সীমান্তে থেকে ১৬ কিলোমিটার দূরেই সেই জলাধার তৈরি করছে। উত্তরাখণ্ডের কালাপানি এলাকার বিপরীতেই তৈরি করা হচ্ছে এই জলাধার।

সীমান্তে ফের তৎপরতা চিনের, এবার উত্তরাখণ্ডের কাছে ড্যাম তৈরি করছে বেজিং

মাবিজা জাঙ্গবো নদীটির উৎপত্তি হয়েেছ তিবব্বতে। সেখান থেকে সেটি নেপালে প্রবেশ করেছ তারপরে নেপাল হয়ে ভারতের গঙ্গাতে এসে মিশেছে। ২০২১ সাল থেেকই নাকি এখানে জলাধার তৈরির কাজ শুরু করেছিল বেজি। এখানে নেপালের সঙ্গে ভারত এবং চিনের সীমান্ত ভাগাভাগি রয়েছে। তিন দেশের এই সংযোগস্থলে কোনও দেশের সেনাই পাহার দিতে পারে না।

সেকারণে এই তিন দেশের সংযোগস্থলে হঠাৎ করে চিনের এই নির্মাণ নতুন করে পারদ চড়িয়েছে। কয়েকদিন আগেই ভারত সীমান্তে অরুণাচল প্রদেশের কাছে একের পর এক গ্রাম গড়ে তোলার ঘটনা প্রকাশ্যে এসেছিল। তাতেই জল্পনা ছড়িয়েছে। তিব্বত থেকে একাধিক নদী ভারতে প্রবেশ করেছে। তার মধ্যে অন্যতম ব্রহ্মপুত্র। সেই নদীর উপরেও বাঁধ তৈরির পরিকল্পনা করছে বেজিং। তাতে নদীর জন অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে । নদীর গতিপথে বাধ তৈরি করা হলে জলের গতি কমে যাবে তাতে কোনও সন্দেহ নেই। ব্রহ্মপুত্র নদের জল দিয়ে ভারতের বিস্তীর্ণ এলাকায় চাষের কাজ করা হয়ে থাকে।

এবার নদীর জল আটকে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে বেজিং এমনই জল্পনা শুরু হয়েছে। এদিকে এই নিয়ে লাদাখের পর আবার অরুণাচল প্রদেশের সীমান্তে নতুন করে অশান্তি শুরু হয়েছে। সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনা সংঘর্ষের ঘটনা ঘটেছে তাওয়াং সীমান্তে। তাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে লাদাখ সীমান্তের সমস্যা এখনও মেটেনি। এখনও দফায় দফায় আলোচনা চলছে দুই দেশের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+