ভারতের পাশে দাঁড়িয়ে ট্রাম্পের আমেরিকা! জি ৭ সম্মেলন থেকে ব্রাত্য হয়ে পাল্টা তোপ ক্ষুব্ধ চিনের
ভারত-চিন সীমান্তে ক্রমবর্ধমানসমস্যা নিয়ে আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়িয়ে দিয়েছিলেন মধ্যস্থতার হাত। চিনকে রুখতে যে ভারতকে আমেরিকা সাহায্য করবে তা স্পষ্ট করে দিয়েছিলেন ট্রাম্প। এই আবহেই ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াকে জি ৭ বৈঠকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট।

ভারতকে জ ৭-এ আমন্ত্রণ জানাতে বদ্ধপরিকর ছিলেন ট্রাম্প
আমেরিকা, ব্রিটেন, ইতালি, জার্মানি, জাপান, ফ্রান্স ও কানাডা- এই সাতটি দেশ প্রতিবছর বিশ্বের নানা বিষয় নিয়ে আলোচনায় বসে। তবে এবার ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে অন্তর্ভুক্ত করে জি ৭-এর আমন্ত্রিত দেশগুলির তালিকা সম্প্রসারণ করতে চেয়েছিলেন ট্রাম্প। এই কারণে জি ৭-এর সম্মেলন স্থগিত রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার মোদীকে ফোন করেন ট্রাম্প
এই আবহেই মঙ্গলবার প্রধানমন্ত্রীকে ফোন করে জি ৭ বৈঠকে আমন্ত্রণ জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। পরে সেই প্রস্তাব গ্রহণ করার কথা জানিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর দফতরের তরফে।

ভারত-রাশিয়াকে আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ চিন
এদিকে চিনকে আমন্ত্রণ না জানিয়ে আমেরিকা রাশিয়া ও ভারতকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ চিন। যদিও রাশিয়া চিনের হয়েই গান গেয়ে বিবৃতি করেছে। তাদের বক্তব্য, 'জি৭-এর সম্প্রসারণ নিঃসন্দেহে একটি সঠিক পদক্ষেপ। তবে চিন ছাড়া বিশ্ব বাণিজ্যের কোনও সদার্থক দিশা খুঁজে পাওয়া যাবে বলে আমরা মনে করিনা।'

আমেরিকাকে চিনের তোপ
এদিকে এই বিষয়ে চিনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'সব আন্তর্জাতিক সংস্থারই উচিত, বিশঅবের সব দেশের সঙ্গে মিলে একটি বিশ্বাসযোগ্য পরিবেশ গড়ে তুলে কাজ করা। সেখানে চিনের বিরুদ্ধে কোনও ছোট পরিসর তৈরি করার কথা যদি কেউ ভাবে তাহলে তা বোকামো হবে। সবার উচিত বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য কাজ করা।'

চিন বিরোধী জোট গড়তে তৎপর ট্রাম্প
আমেরিকা এবার জি-৭ সম্মেলনের আয়োজন করেছে। করোনার বিশ্ব মহামারীর মধ্যে এই সম্মেলনে চিনের বিরুদ্ধে সবাইকে এককাট্টা করতে উদ্যোগী ট্রাম্প। তাই তিনি বন্ধু মোদীকে আমন্ত্রণ জানান। ভারতকে উন্নত অর্থনীতির দেশ হিসেবে অন্তর্ভুক্তিরও আবেদন করেন। যার বিরোধিতা করে চিন।












Click it and Unblock the Notifications