চিন এবার বিশ্বের চোখে ধুলো দিতে কোন রণনীতিতে শান দিচ্ছে! 'গ্লোবাল পাওয়ার' তকমার নেশায় কোনপথে বেজিং
চিন এবার বিশ্বের চোখে ধুলো দিতে কোন রণনীতিতে শান দিচ্ছে! 'গ্লোবাল পাওয়ার' তকমার নেশায় কোনপথে বেজিং
গোটা বিশ্বের চোখে ধুলো দিতে তৎপরতায় চিন। নিজেকে বিশ্বের তাবড় শক্তি হিসাবে তুলে ধরতে করোনার আবহে কোণঠাসা চিন মরিয়া চেষ্টা চালাচ্ছে। এর জন্য চিন 'ডিপ ফেক' ভিডিওর সাহায্যে এক বড়সড় প্রচার যুদ্ধে নামছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের রিপোর্টে প্রকাশিত হয়েছে।

কেন প্রচার পেতে হচ্ছে চিনকে?
উল্লেখ্য, করোনার আবহে গোটা বিশ্ব চিনকে কার্যত কোণঠাসা করে দিয়েছে। কমিউনিস্ট পার্টি শাসিত চিন একনায়কতন্ত্রের জেরে সেদেশের মানুষকে স্বদেশ সম্পর্কে বহু ধ্যানধারণা চাপিয়ে দিলেও বিশ্ব সেই ধ্যানধারণায় আস্থা রাখতে পারছে না। ক্রমাগত বিশ্বের আঙিনায় কমছে চিনের বিশ্বাস যোগ্যতা। যা তাদের ব্যবসায়িক দিককে ক্ষতির মুখে ফেলেছে। এমন অবস্থায় বিশ্বের চোখে ধুলোদিতে তৈরি হচ্ছে চিন।

চিন কোন কার্যকলাপ চালাচ্ছে গোপনে?
আটলান্টিক কাউন্সিলের নতুন গবেষণা বলছে, চিনের ভাবমূর্তি এবার বিশ্বের সামনে সুন্দর করে তুলতে 'ডিপ ফেক' ও 'ডিপ ভয়েস' ভিডিওর সাহায্য নেবে। পশ্চিমী সোশ্যাল মিডিয়ার দ্বারা ইতিমধ্যেই চিন নিজের সম্পর্কে যে বার্তা পাঠাতে চেষ্টা করেছিল বিশ্বকে , তা মুখ থুবড়ে পড়েছে। ফলে ফের চেনা ছকে চোখে ধুলো দেওয়ার চেষ্টায় চিন।

'ডিপ ফেক ' ভিডিও আসলে কী?
একজনের মুখে আরেক জনের মুখের আদল ঢুকিয়ে দিয়ে একটি ভিডিএ এডিট করা হয়। যেখানে বক্তার মূল বক্তব্য সরিয়ে চাপিয়ে দেওয়া বক্তব্য প্রকট হয়ে যায়। ভিডিও মাধ্যমে ভুয়ো তথ্য পাঠানো হয়। এই ঘটনাই ডিপ ফেক নামে পরিচিত। যা বহু সোশ্যাল মিডিয়া সুকৌশলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বহু ইউজারের বিরুদ্ধে ফেসবুক থেকে টুইটার ব্যবস্থাও নিয়েছে এই ডিপ ফেক নিয়ে।

তথ্য়ক্ষেত্রে যুদ্ধ
মূলত পেশীশক্তি নয়, এবার মস্তিষ্ক শক্তি দিয়ে অসত্যের আশ্রয় নিয়ে যুদ্ধে নামছে চিন। আর তার জন্যই তথ্যমূলত যুদ্ধনীতিতে তারা শান দিয়ে যচ্ছে। এক্ষেত্রে চিনের সুবিধা হল , মানুষকে যদি কোনও ক্রমে ভুল বোঝানো যায়, তাহলে তাদের ভাবমূর্তি ভালো হবে। যার দ্বারা তারা গ্লোবাল পাওয়ার হিসাবে উঠে আসার চেষ্টা তো করছেই, পাশাপাশি বাণিজ্যকে সুঠাম করতে পারবে।

সাইবার ও মানসিক যুদ্ধ একসঙ্গে
এই ধরনের তথ্যের ভুল ব্যাখ্যা দিয়ে চিন একই সঙ্গে সাইবার যুদ্ধও লড়ে যাচ্ছে। পাশাপাশি চিন, নিজের শত্রু দেশকে মানসিক যুদ্ধেও পরাস্ত করার চেষ্টা করছে। নিজের সম্পর্কে যত বেশি প্রচার হবে, ততই চিন হালে পানি পাবে বলে মনে করছে। সেই নীতিতেই তারা এগিয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications