চিন-ভারত সংঘাতের আবহে এবার বাণিজ্যিক 'প্রতিশোধ'! বড়সড় পদক্ষেপের পথে বেজিং
চিনের পাঠানো পিপিই খারাপ থাকায় তা ফের চিনে পাঠাতে বাধ্য হয়েছিল ভারত। যা ভালোভাবে সেই সময় নেয়নি বেজিং। এবার লাদাখ সীমান্তে চৈনিক আস্ফালন বাড়তেই ভারত পাল্টা চোখ রাঙাতে শুরু করে। এমন পরিস্থিতিতে ভারত-চিন বাণিজ্যিক সম্পর্কে প্রভূত প্রভাব পড়তে শুরু করেছে।

কীসের আমদানি ভারত থেকে বন্ধ করতে চলেছে চিন?
চিন সম্ভবত এবার ভারত থেকে শুয়োরের আমদানি বন্ধ করবে। আফ্রিকান সোয়াইন ফ্লু ছড়ানো রোধ করতেই চিন আপাতভাবে এই সিদ্ধান্ত নিচ্ছে বলে খবর। তবে ওয়াকিবহাল মহলের মতে, চিনের এই সিদ্ধান্ত দুই দেশের সংঘাতের আবহে 'প্রতিশোধ' বার্তা নিয়ে আসতে শুরু করেছে।

শুয়োর আমদানি নিষিদ্ধ করণের পথে চিন!
ভারত থেকে শুয়োরের আমদানি কার্যত নিষিদ্ধ করার পথে হাঁটছে চিন। যা ভারতের বর্তমানে কোভিড বিপর্যস্ত অর্থনীতিতে একটু হলেও প্রভাব পড়বে। সেই হিসাবে চিনের এই পদক্ষেপের দিকে কড়া নজর রাখছে ভারত।

অসমে সোয়াইন ফ্লু
ভারতের শুয়োর ও বন্য শুয়োরের জেরে অসমে প্রথম সোয়াইন ফ্লু দেখা যায়। সোয়াইন ফ্লুয়ের জেরে সেরাজ্যে ১৪ হাজার শুয়োরকে মারা হয়েছে। যা নিয়ে নাক কোঁচকানি শুরু হয়েছে বেজিং এর।

মূল সমস্যা কোথায়?
মূলত , লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের তরফে রাস্তা তৈরি করা নিয়ে ভারত-চিন দ্বন্দ্ব শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে চিনের এই পাল্টা পদক্ষেপের জল্পনা ঘিরে রীতিমতো পারদ চড়তে শুরু করেছে।












Click it and Unblock the Notifications