চিন কি গোপনে পরমাণু শক্তিতে শান দিচ্ছে? নয়া রিপোর্ট ঘিরে জল্পনা

লাদাখ সংঘাতের চরম পর্যায়ের পর কেটে গিয়েছে বহু সময়। শীতকালীন লাদাখে কার্যত চিনা আগ্রাসনের তেজ সেভাবে দেখা যায়নি। এদিকে, লাদাখ সংঘাতের একবছর পরও সেভাবে লালফৌজের রক্তচক্ষু দেখা যায়নি লাদাখের বুকে। তবে নয়া রিপোর্ট বলছে গোবি মরুভূমির বুকে লাদাখে গোপনে পরমাণু শক্তিতে শান দিচ্ছে চিন।

গোপনে কী ঘটছে চিনের অন্দরে?

গোপনে কী ঘটছে চিনের অন্দরে?

নয়া রিপোর্টে জানা গিয়েছে গোবি মরুভূমির বুকে পূর্ব লাদাখে চিন নিউক্লিয়ার প্রজেক্টের জন্যসা 'সইলো' (পরমাণু প্রজে্ক্টের উপযোগী) নির্মান করতে শুরু করেছে। আর চিনের এই গতিবিধির খবরে অনেকেই আঁচ করছেন যে চিন সম্ভবত উত্তর পশ্চিম ইউমেনে নয়া কোনও মতলবে এগিয়ে চলেছে।

চিনের পরমাণু শক্তি

চিনের পরমাণু শক্তি

জানা যায় যে চিনের বুকে ইতিমধ্যেই ২৫০ থেকে ৩৫০ টি পরমাণু শক্তিধর অস্ত্র রয়েছে। তারপরও ১০০ টি নতুন সাইলো নির্মাণের ঘটনা রীতিমতো তাৎপর্যবাহী।

নয়া নির্মাণ কোন ইঙ্গিত দিচ্ছে?

নয়া নির্মাণ কোন ইঙ্গিত দিচ্ছে?

প্রসঙ্গত, চিনের বুকের এই নয়া নির্মাণ ঘিরে রীতিমতো উদ্বেগ ওয়াশিংটনে। তাৎপর্যপূর্ণ ভাবে এই ঘটনায় ফের একবার উদ্বেগ দেখা দিয়েছে। লাদাখ পরবর্তী ভারতের পরিস্থিতি ঘিরে। প্রসঙ্গত , এক তাবড় সংস্থার স্যাটেলাইট চিত্রে চিনের বুকের এই সমস্ত কাণ্ড ধরা পড়েছে।

 নির্মাণের এলাকা

নির্মাণের এলাকা

জানা গিয়েছে স্ট্র্যাটেজিক সিল্করোডের কাছাকাছি এলাকায় এমন নির্মাণ কাজ হয়েছে। এই এলাকায় ১,৭০,০০০ মানুষের বসবাস।ওয়াশিংটন পোস্টে এই খবর তুলে ধরে জানানো হয়েছে, যেখানে বসতি রয়েচে তার থেকে ২ মাইল দূরে চিন এই কাণ্ড চালাচ্ছে। যে এলাকায় পরমাণু গতিবিধির সন্দেহ রয়েছে, সেখানে ডুম দিয়ে ঢেকে রাখা হচ্ছে বহু জায়গা। ফলে সন্দেহ বেড়েই চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+