সীমান্তে আরও শক্তি বাড়াচ্ছে চিন, লালফৌজের সঙ্গে দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত ভারত ?

সীমান্তে আরও শক্তি বাড়াচ্ছে চিন, লালফৌজের সঙ্গে দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত ভারত ?

১৫ই জুন ভারত-চিন সেনা সংঘর্ষের পর থেকে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। দুই দেশের সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক আলাপ-আলোচনার পরেও এখনও বেরোয়নি কোনও রফাসূত্র। সূত্রের খবর, এমতাবস্থায় রোজই নতুন করে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করছে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-র সেনা। অন্যদিকে দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুতি সেরা রাখছে ভারতীয় সেনাও।

তৃতীয় দফার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকের পরেও মেলেনি রফাসূত্র

তৃতীয় দফার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকের পরেও মেলেনি রফাসূত্র

সূত্রের খবর, ইতিমধ্যেই পূর্ব লাদাখ সীমান্তে পিএলএ আরও দুই ব্যাটেলিয়ন সেনা নিয়োগ করেছে বলে জানা যাচ্ছে। এদিকে তৃতীয় দফার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকের পরেও সমাধান সূত্র অধরা। এমতাবস্থায় বেজিংয়ের যে কোনও পদক্ষেপের জবাব দিতে স্থল ও আকাশ পথে প্রস্তুতি সারছে ভারতও। তার সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছে জলপথও। প্যাংগং লেকের জন্য রওনা দিয়েছে নৌসেনার ভেসেল।

 তিব্বত ও জিনজিয়াং প্রদেশ নিয়ে চিন্তায় ভারতীয় সেনা

তিব্বত ও জিনজিয়াং প্রদেশ নিয়ে চিন্তায় ভারতীয় সেনা

মঙ্গলবারই ভারত ও চিন সেনার কোর কমান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠক হয়েছে। কিন্তু সেখানেও গালওয়ান উপত্যকা বা প্যাংগং লেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের তরফে সেনা সমাবেশ সরানোর কোনও প্রতিশ্রুতি বা আশ্বাস মেলেনি বলে জানা যাচ্ছে। এদিকে তিব্বত ও জিনজিয়াং প্রদেশের উপরেও কড়া নজর রাখছে ভারতীয় সেনা। ইতিমধ্যেই ওই দুই জায়গাতে লালফৌজের প্রায় ১০ হাজার সেনার গতিবিধি নজরে এসেছে।

২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন

২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন

এই প্রসঙ্গে ভারতীয় সেনার একা উচ্চপদস্থ আধিকারিক বলেন, " প্রকৃত সীমান্তরেখা বরাবর ইতিমধ্যেই চিনের তরফে কমবেশি ২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। তবে জিনজিয়াং প্রদেশে পিএলএ-র একটি অতিরিক্ত ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাই আমাদের তরফেও সমস্ত প্রস্তুতি সারা থাকছে।" তাঁর কথায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই লালফৌজের এই অতিরিক্ত বাহিনী ভারতীয় সেনার দিকে অগ্রসর হতে পারে।

চিনকে আটকাতে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না নয়াদিল্লী

চিনকে আটকাতে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না নয়াদিল্লী

চিনা সেনার মোকাবিলায় ইতিমধ্যেই ভারতের তরফে অনেক যুদ্ধাস্ত্র মজুত করা হচ্ছে বলে জানা যাচ্ছে। কামান সহ আরও একাধিক অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা, রসদ ও অস্ত্রশস্ত্র মজুত বাড়িয়েই চলেছে বেজিং। তৈরি করছে সেনা ছাউনির মতো নানা কাঠামোও। তাই কঠিন পরিস্থিতিতে চিনকে আটকাতে প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চাইছে না ভারতীয় সেনাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+