চিন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার কথা ভাবছে, দাবি CIA প্রধানের! পাল্টা জবাব চিনেরও

আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কনের পরে এবার সিআইএ প্রধান। চিনের বিরুদ্ধে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের প্রস্তুতি নেওয়ার অভিযোগ তুলেছেন। যদিও চিন এর জবাব দিয়েছে।

চিন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের কথা বিবেচনা করছে। এদিন এমনটাই দাবি করেছেন আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রধান উইলিয়াম বার্নস। তবে চিন এব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন তিনি।

চিন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার কথা ভাবছে, দাবি CIA প্রধানের! পাল্টা জবাব চিনেরও

সিআইএ প্রধান বলেছেন, তারা এই মুহূর্তে চিন থেকে অন্য কোথাও প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর কোনও প্রমাণ পাননি। সেই কারণে সেক্রেটারি অফ স্টেট ব্লিঙ্কেন এবং প্রেসিডেন্টের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সিআইএ-র প্রধান উইলিয়াম বার্নস বলেছেন প্রতিশোধ নিয়ে এই প্রক্রিয়াটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আর চিন যদি তা করে, তাহলে আমেরিকার পাশাপাশি ইউেরাপের সঙ্গেও চিনের সম্পর্ক খারাপ হবে। এই কারণেই শেষ পর্যন্ত চিন এই সিদ্ধান্ত নেবে না বলেই মনে করেন সিআইএ প্রধান।

সিআইএ প্রধান এদিন জানিয়েছেন, কীভাবে তিনি ইউক্রেনে রাশিয়ার হামলার সময় কিভে গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছিলেন। প্রেসিডেন্ট জেলেনস্কিকে শুধু সেই সময়েই নয়, পরবর্তী সময়ে সাহস জুগিয়েছেন।

গত সপ্তাহে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কন নজরদারি বেলুন বিতর্ক তৈরির পরে প্রথমবার চিনের কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জার্মানির মিউনিখে। সেই সময়ই তিনি প্রথমবার বলেছিলেন, আমেরিকার হাতে প্রমাণ রয়েছে চিন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাগের কথা বিবেচনা করছে। তবে এর পাল্টা চিন বলে, চিন নয়, আমেরিকায় যুদ্ধে অস্ত্র সরবরাহ করছে। চিনের তরফে বলা হয়, চিনকে কী করতে হবেস তা বলার মতো জায়গায় নেই আমেরিকা। চিন বলেছিল, রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারা আমেরিকা কেন কোনও চাপের কাছেই নতিস্বীকার করবে না। চিন শান্তির পক্ষে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে গঠনমূলক ভূমিকা নেবে বলেও আশ্বস্ত করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+