তৈরি হচ্ছে এমন পুলিশ স্টেশন, যেখানে থাকবে না মানুষ, তবে পরিচালিত হবে মানুষের দ্বারাই
চিনের বড় শহরগুলিতে তৈরি হতে চলেছে এমন এক পুলিশ স্টেশন যেখানে থাকবে না কোনও মানুষ।
চিনের বড় শহরগুলিতে তৈরি হতে চলেছে এমন এক পুলিশ স্টেশন যেখানে থাকবে না কোনও মানুষ। তবে পরিচালিত হবে মানুষের দ্বারাই। বুঝতে অসুবিধা হলে জেনে রাখুন, এই পুলিশ স্টেশনগুলি চালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। চিনে বহুদিন ধরেই রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা চলছে। এমন পুলিশ স্টেশন চালু হলে তা অভিনব হবে সন্দেহ নেই।

তবে অন্য পুলিশ স্টেশনের চেয়ে এর বৈশিষ্ট্য আলাদা। অপরাধীদের নিয়ে নয, বরং পুলিশের অন্য যেসমস্ত পরিষেবা দেওয়ার থাকে সেই কাজ এই পুলিশ স্টেশনে হবে। যেমন মোটর ভেহিক্যালসের কাজ, রেজিস্ট্রেশন সার্ভিস, ফেস-স্ক্যানিং ইত্যাদি।
শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যেভাবে কাজ এগোচ্ছে তাতে মানুষ করতে পারে এমন সব কাজই এর দ্বারা করা সম্ভব হবে, বরং তার থেকে কিছু বেশিই। ভবিষ্যতে মানুষের মুখই হবে পরিচয়পত্র বা আইডি। আলাদা করে কোনও তথ্য প্রয়োজন পড়বে না।
আগামিদিনে রোবটেই চলবে পৃথিবী। এমন এক আশঙ্কার কথা অনেকেই জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বহু মানুষ কাজ হারাবেন। এমন আশঙ্কাও রয়েছে। তার মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বহু কাজ হয়ে চলেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications