পাকিস্তানের মানচিত্র-কূটনীতির নেপথ্যেও চিনের 'বিস্তারবাদ'! একাধিক সন্দেহ উঠছে বহু তথ্য ঘিরে
পাকিস্তানের মানচিত্র-কূটনীতির নেপথ্যেও চিনের 'বিস্তারবাদ'! একাধিক সন্দেহ উঠছে বহু তথ্য ঘিরে
নেপাল দিয়ে শুরু হয়েছিল, ভূটানের পথে তার চেষ্টা হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। এবার সমস্ত মরশুমের বন্ধু পাকিস্তানকে নিয়ে ভারত বিরোধিতা শুরু করে দিল চিন। চেনা কূটনৈতিক ছকে চিনের এই নেপথ্য-নাটিকা খেলায় পাকিস্তান যে কেবল পুতুল তা বোঝাই যাচ্ছে! পাকিস্তানের নয়া মানচিত্র প্যাঁয়তারা থেকে একের পর এক তথ্য উঠতে শুরু করছে।

পাকিস্তান ও চিনের মদত
ঠিক নেপালকে যেমন চিন নিজের দখলে রেখে কূটনীতির প্রবল খেলা খেলছে, তেমনই পাকিস্তানকেও এবার হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে চিরাচরিতভাবে খেলাতে শুরু করে দিয়েছে বেজিং। আর পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক মানচিত্র তারই প্রকাশ ঘটাচ্ছে।

পাকিস্তানের প্যাঁয়তারা
ভারত বিরোধিতায় ক্রমশ সুর চড়াচ্ছে পাকিস্তান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তির ঠিক আগেই পাকিস্তানের নতুন মানচিত্রের অনুমোদন দিল ইমরানের মন্ত্রিসভা। তাতে যুক্ত করা হয়েছে ভারতের কাশ্মীর-লাদাখকে। শুধু কাশ্মীর-লাদাখ নয় গুজরাতের জুনাগড়, মানবদার এবং স্যার ক্রিককেও নতুন মানচিত্রে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে।

পাকিস্তান কোন ছকে এগোচ্ছে?
সম্পূর্ণ ভারতের অধীনে থাকা গুজরাতের জুনাগড়কে পাকিস্তান নিজের বলে দখল করতে চাইছে মানচিত্রে। আর এই রাস্তাতে পাকিস্তান ১৯৪৭-৪৮ এর মানচিত্র খুলতে শুরু করেছে, যেখানে একপাক্ষিক নীতি রয়েছে। তাহলে কি পাকিস্তান লাহোর ডিক্লারেশন বা সিমলা চুক্তিকে অস্বীকার করতে চাইছে? প্রশ্ন থেকেই যাচ্ছে। যার জেরে পাকিস্তানের ওপর চিনেরকূটনীতির চাপকে অস্বীকার করতে পারছেন না বহু বিশেষজ্ঞ।

নেপালের পথে পাকিস্তান!
নেপালের পথেই এবার পাকিস্তানকেও মনচিত্র যুদ্ধে ভারতের সঙ্গে লড়াইয়ের ময়দানে নামিয়েছে চিন। ঠিক যেভাবে উত্তরাখন্ডের বিস্তীর্ণ এলাকা নেপাল দখল করতে চাইছে, সেভাবেই গুজরাতের রাস্তায় পাকিস্তানকে এগিয়ে দিয়ে এলাকা পরোক্ষে দখলে রাখতে চাইছে চিন।

যুদ্ধনীতি ও চিন
দুই তরফে দুটি দেশকে ভারতের বিরুদ্ধে উস্কানি বাদেও নিজের রাস্তা আরও মোলায়েম করতে আফগানিস্তানকেও সঙ্গে নিতে চাইছে চিন। আফগানিস্তান, নেপালকে "পাকিস্তানের মতো হও' বার্তা দেয় চিন। যারপরই আফগান রাষ্ট্রপতির সঙ্গে বিশেষ আলোচনা হয় মোদীর। ফলে ভারতের চারিদিতকে যে তিন বিষাক্ত জাল ছড়াতে শুরু করেছে, তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications