China helps Pakistan: সীমান্তে ভারতের মোকাবিলা! পাকিস্তানকে 'বড়' সাহায্য চিনের

চিন পাকিস্থানকে সেদেশে পরিকাঠামোগত (China helps Pakistan) সাহায্য করে থাকে, তা সবারই জানা। এবার তারা পাকিস্তানকে প্রতিরক্ষা ক্ষেত্রেও বড় সাহায্য করছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি, মানবহীন বিমান, যোগাযোগের টাওয়ার, মাটির তলায় কেবল বিছানোর মতো কাজে সাহায্য করছে তারা।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, নিজেদেরকে সুরক্ষার অজুহাতে পাক অধিকৃত কাশ্মীরে স্থাপন করা চিনা ছিটমহলগুলির সুরক্ষা নিশ্চিত করছে চিন। প্রসঙ্গত পাকিস্তান অধিকৃত অংশে ইকনোমিক করিডর তৈরি করে দেওয়ার পাশাপাশি সড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পেও সাহায্য করছে চিন। এছাড়াও চিন পাকিস্তানকে আধুনিক যুদ্ধে নজরদারির জন্য ১০ টি CH-4A ড্রোন সরবরাহ করেছে।

image of xi jinping

২০২২ সালে পাকিস্তান দিবসে প্রদর্শিত হওয়ার পরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ১৫৫ মিমি SH 15 হাউইৎজার কামানও দেখা গিয়েছে সীমান্ত এলাকায়। প্রসঙ্গত পাকিস্তান চিনের সংস্থার সঙ্গে ২৩৬ টি SH15 কামান কেনার জন্য চুক্তি করেছিল। তারটি প্রথম ব্যাচ ২০২২-এর জানুয়ারিতে পাকিস্তানের হাতে (China helps Pakistan) তুলে দেওয়া হয়েছে।

ভারতের সেনা কর্তারা বলছেন, ২০১৪-র আগের তুলনায় পিএলএ-র কোনও শীর্ষ আধিকারিককে ফরোয়ার্ড পোস্টে দেখা যায়নি। তবে চিনের ইঞ্জিনিয়ার এবং সেনা আধিকারিকরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বাঙ্কার-সহ পরিকাঠামো তৈরি করতে পাকিস্তানকে সাহায্য (China helps Pakistan) করে চলেছে।

Indian army

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী এব্যাপারে অনুষ্ঠানিকভাবে নীরবতা বজায় রেখে চললেও, গোয়েন্দা সংস্থাগুলি এব্যাপারে ক্রমাগত আপডেট দিয়ে চলেছে। চিনের উৎসাহ এই কারণেই তারা পাকিস্তানের গদর বন্দরকে সরাসরি কারাকোরাম হাইওয়ে দিয়ে জিনজিয়াং প্রদেশের সঙ্গে যুক্ত করছে। ইতি মধ্যে চিনের টেলিকম কোম্পানি পাকিস্তানের টেলিকম কোম্পানির দখল নিয়েছে।

ভারত এর আগে গিলগিট ও বাল্টিস্তানে চিনের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছেন। সেনা কর্তা জানিয়েছেন, সীমান্তের ওপার থেকে যে কোনও পদক্ষেপের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় বাহিনী। অন্যদিকে পাকিস্তানের দখলকৃত জায়গায়ে যে পরিকাঠামো চিন তৈরি করেছে, তার নিরাপত্তায় বাহিনীও (China helps Pakistan) পাঠিয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+