নতুন করে শুল্কের পরিমাণ বাড়াল চিন, মার্কিন পণ্যের ওপর এবার দিতে হবে ১২৫% শুল্ক

চিন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার চিনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা মার্কিন পণ্যের উপর সর্বোচ্চ শুল্ক ১২৫% পর্যন্ত বাড়িয়েছে, যা আগের ৮৪% থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

রয়টার্স জানিয়েছে, চিনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "চিনের ওপর অস্বাভাবিকভাবে উচ্চ শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম, মৌলিক অর্থনৈতিক আইন এবং সাধারণ জ্ঞানের গুরুতর লঙ্ঘন। এটি একতরফা হুমকি ও বলপ্রয়োগ ছাড়া কিছু নয়"।

China

মন্ত্রণালয় আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, "যদি আমেরিকা চিনের স্বার্থে আঘাত হানতে থাকে, তাহলে চিন কঠোর পাল্টা ব্যবস্থা নেবে এবং শেষ পর্যন্ত লড়াই করবে"। স্বাভাবিক ভাবেই চিনের যুদ্ধাং দেহী মনোভাব দেখে অনেকেই বলছেন, এই বিষয় ভালভাবে নেবে না ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প প্রশাসন এর আগেই চিনের উপর ১০৪% শুল্ক আরোপ করেছিল। এরপর গত বুধবার যুক্তরাষ্ট্র আরও ২০% শুল্ক ঘোষণা করে, যার ফলে চিনা পণ্যের উপর মোট শুল্ক দাঁড়ায় ১৪৫%। নতুন করে ১২৫% পাল্টা শুল্ক আরোপ করে চিন শক্ত প্রতিরোধের বার্তা দিয়েছে।

এদিকে এই অবস্থার মধ্যে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন বেজিংয়ের পাশে দাঁড়ানোর জন্য। এএফপিকে উদ্ধৃত করে বলা হয়, "চিন ও ইউরোপের উচিত একতরফা হুমকির অভ্যাস প্রতিরোধ করতে একসাথে কাজ করা"।

এই শুল্ক নীতির জেরে চিনের শেয়ারবাজারে সরকারের সমর্থনমূলক পদক্ষেপ সত্ত্বেও, বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, মার্কিন বাজারে তালিকাভুক্ত চিনের স্টকভিত্তিক তিনটি বৃহৎ এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETF) একদিনেই ১ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছে, যা বাণিজ্য উত্তেজনার সরাসরি প্রতিক্রিয়া।

Take a Poll

চিনের পক্ষ থেকে যেমন কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইচ্ছাও প্রকাশ করেছে বেজিং। চিনা কর্তৃপক্ষ বলেছে, তারা আলোচনায় আগ্রহী তবে প্রয়োজনে শেষ পর্যন্ত প্রতিরোধ করবে।

বিশ্লেষকদের মতে, এই অবস্থান বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে। একদিকে বিশ্বের সরবরাহ শৃঙ্খল অনিশ্চয়তায় পড়তে পারে, অন্যদিকে জিও-পলিটিকাল অস্থিরতাও বাড়বে। এখন দেখার বিষয় - ওয়াশিংটন-বেজিং দ্বন্দ্বে সমঝোতার পথ খুঁজে পাওয়া সম্ভব কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+