২৪ ঘণ্টার মধ্যেই বদলাল সিদ্ধান্ত, ভারতীয়দের মানসরোবর যাত্রার ভিসা অনুমোদন চিনের
লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পরেই একটু বেঁকে বসেছিল চিন। প্রতিবাদে ভারতীয়দের মান সরোবর যাত্রার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল বেজিং।
লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পরেই প্রতিবাদে বেঁকে বসেছিল চিন। রেগে গিয়ে ভারতীয়দের মান সরোবর যাত্রার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল বেজিং। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং বিবৃতি জারি করে জানিয়েছিলেন, 'চিনের ভূখণ্ডকে ভারতের দাবি করার সিদ্ধান্তের বরাবরই বিরোধিতা করা হয়েছে।

চিনের প্রতিবাদ
চিনের বক্তব্য ছিল, এভাবে কখনও একক ভাবে ভারত কোনও পদক্ষেপ করতে পারে না। লাদাখকে এভাবে কোনও দিনই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করতে পারে না ভারত। ভারতের এই পদক্ষের চিনের সার্বভৌমত্বের উপর আঘাত হানছে। এটা চিন কখনওই মেনে নেবে না।'

সিদ্ধান্ত বদল বেজিংয়ের
সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সিদ্ধান্ত বদল করল বেজিং। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, চিন্তার কিছু নেই মানসরোবর যাত্রার জন্য ভারতীয় তীর্থযাত্রীদের ভিসা দেওয়া শুরু করেছে চিন।

ফি বছর মানসরোবর যাত্রা
প্রতিবছর এই সময়টাতেই কয়েক হাজার ভারতীয় পূন্যার্থী চীনের ভূখণ্ডে থাকা মানসরোবর এবং কৈলাস যাত্রা করেন। মূলত সিকিম এবং উত্তরাখণ্ড এই দুটি পথ দিয়েই তাঁরা মানসরোবর যাত্রা করেন। ভারত ভূখণ্ড অতিক্রম করার পর পরবর্তী পথ চিনা বিহিনীই গাইড করে নিয়ে যায়।












Click it and Unblock the Notifications