ভারত মহাসাগরে টহলদারি বাড়াতে পাকিস্তানকে সবথেকে আধুনিক যুদ্ধজাহাজ দিল চিন! নজর রাখছে ভারত

সম্পূর্ণ ভাবে ভারতকে ঘিরে ফেলার ছক লালচিনের। আর আএই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর সেদিকে তাকিয়েই দেশে তৈরি সবথেকে বড় এবং আধুনিক যুদ্ধ জাহাজ পাকিস্তান দিল বেজিং। সামরিক পর্যবেক্ষকদের মতে, আরব সাগর এবং ভারত মহাসাগরের বুকে পাক

সম্পূর্ণ ভাবে ভারতকে ঘিরে ফেলার ছক লালচিনের। আর আএই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর সেদিকে তাকিয়েই দেশে তৈরি সবথেকে বড় এবং আধুনিক যুদ্ধ জাহাজ পাকিস্তান দিল বেজিং। সামরিক পর্যবেক্ষকদের মতে, আরব সাগর এবং ভারত মহাসাগরের বুকে পাকিস্তানের শক্তি আরও বাড়াতেই এহেন কৌশলী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি গত কয়েক বছরে এই সমস্ত জায়গাতে টহলদারি বাড়িয়েছে চিন। শুধু তাই নয়,চিন তাঁদের নৌসেনাও বাড়িয়েছে। চাইনা স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন লিমিটেড (সিএসএসসি) এই যুদ্ধজাহাজ তৈরি করেছে।

এক অনুষ্ঠানের মাধ্যমে এই যুদ্ধ জাহাজ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। অত্যাধুনিক এই যুদ্ধ জাহাজের ডিজাইনও তৈরি করেছে সিএসএসসি

আধুনিক এই যুদ্ধ জাহাজ হল PNS Tughril

আধুনিক এই যুদ্ধ জাহাজ হল PNS Tughril

চিনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তাঁদের প্রকাশিত খবরে বলা হয়েছে যে, 'টাইপ 054A/P এই যুদ্ধ জাহাজের নাম PNS Tughril দেওয়া হয়েছে। চিনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ভারত মহাসাগরে নিঃসন্দেহে এবার শক্তি বাড়বে পাকিস্তানের। PNS Tughril-খুব শীঘ্রই নজরদারিতে মোতায়েন করা হবে। গ্লোবাল টাইমস তাঁদের খবরে দাবি করছে এই যুদ্ধ জাহাজ পাকিস্তান নৌসেনার ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

পাকিস্তানের জন্যে যুদ্ধ জাহাজ বানাচ্ছে চিন

পাকিস্তানের জন্যে যুদ্ধ জাহাজ বানাচ্ছে চিন

সামরিক ক্ষেত্রে পাকিস্তানকে শক্তিশালী করাটাই টার্গেট চিনের। শুধু তাই নয়, সামরিক অস্ত্র বিক্রি'র অন্যতম বাজারও বটে পাকিস্তান। আর সেই লক্ষ্যেই কাজ করছে লালফৌজ। জানা যায়, চাইনা স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন লিমিটেড (সিএসএসসি) পাকিস্তানের জন্যে একাধিক যুদ্ধ জাহাজ বানাচ্ছে। টাইপ-০৫৪ ক্লাসের চারটি যুদ্ধ জাহাজ তৈরি হচ্ছে। আর সেই তালিকতে প্রথম PNS Tughril। যা পাকিস্তানের হাতে তুলে দেওয়া হল। এছাড়াও বন্দুক থেকে শেল একাধিক কিছু পাকিস্তান সেনা জন্যে বানাচ্ছে বেজিং।

এই যুদ্ধ জাহাজ সবথেকে আধুনিক

এই যুদ্ধ জাহাজ সবথেকে আধুনিক

এই যুদ্ধ জাহাজ সবথেকে আধুনিক। এমনটাই দাবি বেজিংয়ের। এই যুদ্ধ জাহাজে একাধিক অটোমেশান সিস্টেম রয়েছে। জানা গিয়েছে, আধুনিক এই জাহাজ থেকে ভূমি, আকাশ এবং জলের গভীর থেকেও শত্রুকে নির্ভুল নিশানা করা সম্ভব। অত্যাধুনিক যুদ্ধ ব্যবস্থা থাকার পাশাপাশি এটি স্বয়ংক্রিয়ভাবে নিজের নিরাপত্তা দিতে সক্ষম। সিএসএসসি' দাবি, এটি সবথেকে বড় এবং আধুনিক যুদ্ধ জাহাজ। এমন অত্যাধুনিক এই যুদ্ধ জাহাজ চিন প্রথমবাএর জন্যে তৈরি করল বলে দাবি।

কৌসুলি চিন!

কৌসুলি চিন!

ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বাড়াতে চায় বেজিং। ইতিমধ্যে একাধিক চিন তাঁদের যুদ্ধ জাহাজকে এই অঞ্চলে টহলে পাঠায়। সেই ক্ষমতা আরও বাড়াতে চায় লালচিন। আর এই ক্ষেত্রে কার্যত কৌসুলি পদক্ষেপ বেজিংয়ের। পাকিস্তান নৌসেনার ক্ষমতা বাড়িয়ে যদি টহলদারি আরও বাড়ানো যায় তাহলে অনেকটাই সুবিধা পাবে বেজিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+