টার্গেট তাওয়াং! নিয়ন্ত্রণ রেখার ১৫০ মিটার পর্যন্ত সিল রাস্তা তৈরি করেছে চিন

টার্গেট তাওয়াং! নিয়ন্ত্রণ রেখার ১৫০ মিটার পর্যন্ত সিল রাস্তা তৈরি করেছে চিন

অরুণাচলের তাওয়াং সেক্টরকে টার্গেট করেছে চিন। যে কোনও মূল্যে লাল ফৌজ তা দখল করতে তৎপর। বারবার লক্ষ্যভ্রষ্ট হয়েও হাল ছাড়তে নারাজ চিনের পিপলস লিবারেশন আর্মি। ভারতের প্রতিরোধে পিছু হটতে হলেও তাওয়াং সেক্টরকে টার্গেট করে নিয়ন্ত্রণ রেখার ১৫০ মিটার পর্যন্ত সিল রাস্তা তৈরি করল চিন।

সিল রাস্তা তৈরি করেছে চিন

সিল রাস্তা তৈরি করেছে চিন

ভারতের দাবি, চিন তাওয়াংয়ের সীমান্ত রেখার ১৫০ মিটার পর্যন্ত সিল রাস্তা তৈরি করেছে সহজে সৈন্য মোতায়েন করার জন্য। চিনের এই আগ্রাসনকে ভারত মোটেও ভালো চোখে চেখছে না। কৌশলগত পদক্ষেপ হিসেবেই চিন তাওয়াংয়ের ইয়ংটসে নবনির্মিত সিল করা রাস্তা তৈরি করেছে।

ভারতের বিরুদ্ধে আগ্রাসনে লক্ষ্য

ভারতের বিরুদ্ধে আগ্রাসনে লক্ষ্য

এই সিল রাস্তার ফলে চিন আগের থেকে সহজে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন করতে বা সেনাদের স্থানান্তর করতে সক্ষম হবে। ভারতের কাছে এখন গুরুত্বপূর্ণ রিজ লাইন বা উঁচু ভূমিতে নিয়ন্ত্রণ বজায় রাখা আর ভারত সেই চেষ্টাই করছে। চিন যে গোপনে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছে সাম্প্রতিক একটি সমীক্ষায়।

দ্রুত অতিরিক্ত সৈন্য মোতায়েন

দ্রুত অতিরিক্ত সৈন্য মোতায়েন

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের একটি নতুন সমীক্ষা অনুসারে, চিন বেশ কয়েকটি প্রধান প্রবেশাধিকার রাস্তা আপগ্রেড করেছে। তাংউ নিউ ভিলেজ থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর 150 মিটারের মধ্যে একটি 'সিল' করা রাস্তা তৈরি করেছে। এই অবকাঠামোগত উন্নয়ন এখন চিনকে তাওয়াং সেক্টরে দ্রুত অতিরিক্ত সৈন্য মোতায়েন বা অপসারণে সহায়তা করবে।

নতুন সামরিক এবং পরিবহন পরিকাঠামো চিনের

নতুন সামরিক এবং পরিবহন পরিকাঠামো চিনের

সম্প্রতি অরুণাচলের তাওয়াংয় সেক্টরের ইয়াংটসেতে ভারতীয় ও চিনা সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়। সমীক্ষায় বলা হয়েছে, ভারত ইয়াংটসে মালভূমির উচ্চ ভূমিতে কমান্ডিং অবস্থান বজায় রাখে এবং নিয়ন্ত্রণ নিজের দখলে রাখতে সফল হয়। চিন নতুন সামরিক এবং পরিবহন পরিকাঠামো তৈরি করে ফরে আক্রমণকে সুগম করতে চাইছে।

রাস্তার শেষে ছোটো পিএলএ ক্যাম্পও রয়েছে

রাস্তার শেষে ছোটো পিএলএ ক্যাম্পও রয়েছে

সমীক্ষায় আরও বলা হয়েছে, বর্তমানে এই রাস্তার শেষে একটি ছোটো পিএলএ ক্যাম্পও রয়েছে। ৯ ডিসেম্বর ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের সময় চিনের লাল ফৌজ ভারতীয়দের উপর হানা দেয় অতর্কিতে। তখন ওই নতুন রাস্তাটির নির্মাণ ও ওই ক্যাম্প ছিল না। তারপর লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিন পদ্ধতিগতভাবে তার সামরিক অবস্থান এবং অবকাঠামোকে শক্তিশালী করার চেষ্টা করছে।

ভারত-চিনের ৩৪৮৮ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা

ভারত-চিনের ৩৪৮৮ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা

অরুণাচলের তাওয়াং সেক্টরকে বারবার টার্গেট করছে চিন। এর ফলে চিন-ভারত সীমান্ত সমস্যা ও সংঘাতকে ঘিরে দু-দশরে মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। ভারত-চিনের ৩৪৮৮ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা রয়েছে। সেখানে অন্তত ২৫টি সংঘাতপূর্ণ অঞ্চল রয়েছে। তার মধ্যে তাওয়াং সেক্টরের ইয়াংটসে বারবার আক্রমণের মুখে পড়ছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+