এলএসি-র কাছে মোবাইল টাওয়ার বানিয়েছে চিন, দাবি স্থানীয় কাউন্সিলরের
এলএসি-র কাছে মোবাইল টাওয়ার বানিয়েছে চিন, দাবি স্থানীয় কাউন্সিলরের
সেনা ছাউনি নির্মাণের পর এবার ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছেই মোবাইল টাওয়ার স্থাপন করেছে বেজিং! স্থানীয় সূত্রে এরকমই খবর জানা গিয়েছে৷ লাদাখের একটি অংশের কাউন্সিলর কনচোক স্ট্যানজিনের দাবি করেছেন, চিন সীমান্তের পাশে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন করছে। তিনি জানিয়েছেন, চিন সম্প্রতি এলএসি-র কাছে তিনটি মোবাইল টাওয়ার তৈরি করেছে৷

যে অঞ্চলে তারা তিনটি মোবাইল টাওয়ার স্থাপন করেছে সেটি লাদাখের চুশুল এলাকায় ভারতীয় ভূখণ্ডের কাছাকাছি অবস্থিত। স্ট্যানজিন আরও বলেছেন, প্যাংগং হ্রদের উপর সেতু তৈরির কাজ শেষ করার পর, চিন ভারতের ভূখণ্ডের খুব কাছাকাছি হট স্প্রিংয়ে ৩টি মোবাইল টাওয়ার তৈরি করেছে। চুশুলের কাউন্সিলর স্ট্যানজিন একটি টুইটে বেজিংয়ের তৈরি টাওয়ারের তিনটি ছবিও শেয়ার করেছেন। লাদাখের লেহ জেলার দুরবুক তহসিলে চুশুল অবস্থিত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চুশুল থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বে অবস্থিত।
টুইটে ছবি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন স্ট্যানজিন। তিনি বলেছেন যে ভারতের এখনও পর্যন্ত কিছু গ্রামে ৪জি মোবাইল টাওয়ার স্থাপন করেনি। LAC-র কাছে বেশ কিছু যেগুলি জনবহুল গ্রাম রয়েছে। গ্রামে ফোরজি সুবিধা নেই! আমার নির্বাচনী এলাকার ১১টি গ্রামে ফোরজি সুবিধা নেই। এই সব গ্রামগুলিতে আমাদের ফোর-জি টাওয়ার স্থাপন করা উচিত।'
প্রসঙ্গত জানুয়ারির শুরুতে, ভারত পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের একটি অংশে চিনের বেআইনি সেতু নির্মাণে দৃঢ় আপত্তি জানিয়েছিল। ভারতের সাফ বক্তব্য ছিল এলএসির কাছে এই নির্মাণ অবৈধ এবং ভারত পুরো পরিস্থিতির উপর নজর রাখছে৷ দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন যে প্রায় ৬০ বছর ধরে চিনের বেআইনি দখলে থাকা এলাকাটিতে এই নতুন সেতুটি তৈরি করা হচ্ছে। ব্রিজটি প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ তীরকে সংযুক্ত করে। এর ফলে চিনা পিপলস লিবারেশন আর্মি উভয় দিকে দ্রুত প্রবেশ করতে পারে।
প্রসঙ্গত ভারত ও চিন প্রায় দু'বছর ধরে সীমান্তে মুখোমুখি অবস্থানে রয়েছে। যদিও গত বছর লাদাখ সহ গালওয়ান এলাকায় বিচ্ছিন্নতা শুরু হয়েছিল! দু'দেশই এখনও সমস্ত উত্তেজনা পূর্ণ অঞ্চলে শান্তি ফেরাতে পারেনি৷ এলএসিতে চিনের এই নতুন মোবাইল টাওয়ার নুর্মাণ ভারত ও চিনের সম্পর্ককে আরও উত্তেজিত করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications