চিন গোপনে 'সিক্রেসি' চুক্তি ঘিরে কী ঘটাচ্ছে! বেজিংকে ঘিরে ফের বড়সড় আশঙ্কা
চিন গোপনে 'সিক্রিসি' চুক্তি ঘিরে কী ঘটাচ্ছে! বেজিংকে ঘিরে ফের বড়সড় আশঙ্কা
ফের বিশ্বকে বড়সড় সংকটের মুখে ফেলে দিচ্ছে চিন। করোনা ঘিরে প্রথম কেসটি উহান থেকে শুরু হলেও, ভাইরাস চিন থেকেই আবিষ্কার হয়েছে , তার তত্ত্ব প্রমাণ মেলেনি। তবে বিশ্বর বহু দেশের নজরে এই ঘটনায় একমাত্র কাঠগড়ায় চিন। এরপর নতুন করে সেদেশে আরও এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে 'সিক্রেসি' চুক্তি ঘিরে।

কী ঘটছে চিনের অন্দরে?
জানা যাচ্ছে, চিন অন্তত হাজার হাজার মানুষকে সেদেশর অন্দরে করোনা ভ্যাকসিন শট দিয়ে যাচ্ছে। এই হাজরের কাছাকাছি মানুষ যে ভ্যাকসিন নিচ্ছেন, তা এখনও চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত ভ্যাকসিন নয়। এটা প্রমাণিতই হয়নি যে , চিনের ওই ভ্যাকসিন করোনা নিধনে কার্যকরী কি না! এই নিয়েই তোলপাড় শুরু।

গোপন চুক্তি
জানা গিয়েছে, যাঁরা এই ভ্যাকসিন শট নিচ্ছেন তাঁরা চিনের সরকারের সঙ্গে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তিতে জানানো হয়েছে যে, এই ভ্যাকসিন শটের বিষয়ে বাইরের কাউকে কোনও তথ্য জানানো যাবে না। বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখতে হবে।

চিনের দাবি
এই ভ্যাকসিন শট নিয়ে বিশ্বের তাবড় বিজ্ঞানী , গবেষকরা প্রশ্ন তুলছেন চিনের বিরুদ্ধে। এদিকে, চিন জানিয়েছে, ভ্যাকসিনের ট্রায়ালের জন্য তাদের কাছে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি। জানা গিয়েছে, জুন মাসে চিন ভ্যাকসিন সম্পর্কে হুয়ের কাছে সমস্ত তথ্য় জানিয়েছে। হুয়ের তরফে সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, কোনও দেশ চাইলে ট্রায়াল করতেই পারে, তবে তা ক্ষণিক সমস্যার সমাধানে। দীর্ঘস্থায়ী বিষয়ের ক্ষেত্রে সহজে হুয়ের অনুমোদন পাওয়া কঠিন।

চিনের ভ্যাকসিন
চিন এই মুহূর্তে ১১ টি ভ্যাকসিনের ট্রায়াল দিচ্ছে। যারমধ্যে অনেকটিই তৃতীয় পর্বের ট্রায়ালে রয়েছে। দুটি ভ্যাকসিন চিনের রাষ্ট্রীয় সংস্থা চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের।












Click it and Unblock the Notifications