India China SR Talk: সামরিক সংঘাত অতীত, দিল্লির সঙ্গে মিলেমিশে কাজ করবে বেজিং; বুধে বৈঠকের আগে বার্তা চিনের
India China Talk: সীমান্তে সমস্যার পুরোদমে নিরসন করতে বুধবার চিনের সঙ্গে বিশেষ প্রতিনিধিত্বমূলক বৈঠকে বসবে ভারত। বৈঠকে যোগ দিতে মঙ্গলবারই বেজিংয়ে পৌঁছে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চিনের তরফে দেওয়া হল বার্তাও। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করার পক্ষে সায় দেওয়া হবে বলে জানাল শি জিনপিংয়ের দেশ।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, ভারত ও চিনের রাষ্ট্রনেতাদের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার পক্ষে সচেষ্ট হবে বেজিং (Beijing)। রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

সীমান্তে সমস্যা (Border Issue) সমাধানে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে। তা মেনেই নয়াদিল্লির সঙ্গে সহযোগিতার হাত বাড়াবে বেজিং (Beijing), এদিনের বার্তায় তা জানিয়ে দিল চিনের বিদেশমন্ত্রক। বুধের ভারত-চিন বৈঠক যে বেশ তাৎপর্যপূর্ণ হবে তা সন্দেহাতীত।
২০২০ সালের এপ্রিল-মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে সামরিক সংঘাত শুরু হয়। এরপর সেবছর জুন মাসে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও চিনের সেনাবাহিনী। যার জেরে কার্যত তলানিতে ঠেকেছিল দ্বিপাক্ষিক সম্পর্ক।
দু'দেশের বিভিন্ন চুক্তির উপর ব্যাপক প্রভাব পড়েছিল। সেই অতীত কাটিয়ে এবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক (Bilateral Relation) উন্নত করতে মরিয়া চিন। পারস্পারিক আস্থা ও সহাবস্থানের উপর জোর আরোপ শি জিনপিংয়ের সরকারের।
পূর্ব লাদাখে সংঘর্ষের জেরে চার বছর ধরে বন্ধ ছিল বিশেষ প্রতিনিধিত্বমূলক বৈঠক। বুধবার তারই ২৩ তম বৈঠক হতে চলেছে বেজিংয়ে। চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ই-এর সঙ্গে বৈঠক সারবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পুরোনো সংঘাত পুরোপুরি সমাধানের বিষয়ে আলোচনা করবেন দুই দেশের প্রতিনিধি।
সেনা প্রত্যাহারের চুক্তি মেনে গত ২১ অক্টোবর সীমান্ত থেকে পিছু হটেছে লালফৌজ। প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে পাল্টা সেনা নামিয়ে এসেছে ভারতীয় সেনাও। গালওয়ান সংঘর্ষের হটস্পট ডেমচক ও ডেপস্যাং থেকে সেনা প্রত্যাহার করা হয়েছিল। সাম্প্রতিক অতীতে লাদাখ ইস্যুতে দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে বলেও জানিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications