এক দিনে ৩ কোটি ৭০ লক্ষ মানুষের সংক্রমণ কোভিডে! চিনের পরিসংখ্যানে চোখ কপালে উঠবে

এক দিনে ৩৭ মিলিয়ন সংক্রমণ কোভিডে! চিনের পরিসংখ্যানে চোখ কপালে উঠবে

চিনে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। চিন-সহ বিশ্বের আরও কয়েকটি দেশে মাত্রাছাড়া সংক্রমণ হচ্ছে সম্প্রতি। এরই মধ্যে চিন যে পরিসংখ্যান সামনে এনেছে, তা কপালে ভাঁজ ফেলার পক্ষে যথেষ্ট। চিন অনুমান করেছে, এক দিনে ৩.৭ কোটি সংক্রমণ হতে পারে কোভিডে! চিনের পরিসংখ্যানে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে।

চিনে একদিনে ৩৭ মিলিয়ন করোনা সংক্রমণ!

চিনে একদিনে ৩৭ মিলিয়ন করোনা সংক্রমণ!

চিন সরকারের স্বাস্থ্য বিষয়ক দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনে একদিনে ৩৭ মিলিয়ন বা ৩.৭ কোটি সংক্রমণ হতে পারে। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বেশি করোনা প্রাদু্র্ভাব এই দেশেই। করোনার চতুর্থ ঢেউ ভাসিয়ে নিয়ে যেতে পারে চিনকে। গতবার চিন থেকে করোনার সংক্রমণের সূত্রপাত হলেও, তৃতীয় ঢেউ পর্যন্ত করোনা সংক্রমণকে ছড়াতে দেয়নি চিন।

জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ করোনা সংক্রমিত

জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ করোনা সংক্রমিত

বুধবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের একটি অভ্যন্তরীণ বৈঠক হয়। সেই বৈঠকে চিন একটি পরিসংখ্যান তৈরি করে। যেখানে দেখা যায়, ডিসেম্বরের প্রথম ২০ দিনে প্রায় ২৪৮ মিলিয়ন মানুষ জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। অর্থাৎ এই পরিসংখ্যান অনুযায়ী দৈনিক সংক্রমণ গড়ে ১২.২ মিলিয়ন।

জানুয়ারিতে সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল দৈনিক ৪ মিলিয়ন

জানুয়ারিতে সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল দৈনিক ৪ মিলিয়ন

২০২২ সালের জানুয়ারিতে সংক্রমণ হয়েছিল দৈনিক ৪ মিলিয়ন। সেই সংখ্যাকে এবার ছাপিয়ে গিয়েছে চিন। আগামী দিনে চিনের করোনা পরিসংখ্যান ৩.৭ কোটি বা ৩৭ মিলিয়ন দাঁড়াতে পারে এক দিনে। বেজিংয়ের কোভিড শূন্য বিধিনিষেধ দ্রুত ভেঙে ফেলার ফলে সংসক্রমণের এই বাড়বাড়ন্ত বলে জানিয়েছেন চিনের স্বাস্থ্য কমিশন।

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের অনুমান অনুসারে

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের অনুমান অনুসারে

চিনে এবার করোনার ওমিক্রন রূপের বিস্তার ঘটতে শুরু করেছে। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের অনুমান অনুসারে, চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশ এবং রাজধানী বেজিংয়ের অর্ধেকেরও বেশি বাসিন্দা সংক্রমিত হয়েছে। কারণ দেশটি এই মাসের শুরুতে পিসিআর পরীক্ষার বুথগুলির সর্বব্যাপী নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে।

ইতিবাচক ফলাফলের রিপোর্ট করতে চাইছে না চিন

ইতিবাচক ফলাফলের রিপোর্ট করতে চাইছে না চিন

করোনা মহামারী চলাকালীন অন্যান্য দেশে সুনির্দিষ্ট সংক্রমণের হার স্থাপন করা কঠিন ছিল। কারণ কেন্দ্রীয়ভাবে তা সংগ্রহ করা হয়নি। চিন এখন সংক্রমণ শনাক্ত করতে দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা শুরু করছে। তারা ইতিবাচক ফলাফলের রিপোর্ট করতে চাইছে না। বরং নেতিবাচক রিপোর্ট করে তারা দেখে নিতে চাইছে কোথায় দাঁড়ায় উপসর্গহীন রোগীর সংখ্যা। যদিও দৈনিক সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দিয়েছে চিন সরকার।

৩০৪৯ দৈনিক সংক্রমণের সরকারি সংখ্যা

৩০৪৯ দৈনিক সংক্রমণের সরকারি সংখ্যা

২০ ডিসেম্বর বৈঠকে চিনের স্বাস্থ্য কমিশন অনুমান করে ৩৭ মিলিয়ন দৈনিক সংক্রমণ হতে পারে। তবে চিনে রিপোর্ট করা ৩০৪৯ দৈনিক সংক্রমণের সরকারি সংখ্যাকে নাটকীয় বিচ্যুতি বলে বর্ণনা করা হয়েছিল। ওমিক্রন সংক্রমণের জেরে ১৯ জানুয়ারি সর্বকালের সর্বোচ্চ ৪ মিলিয়নে পৌঁছেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+