আমেরিকার চেয়েও শক্তিধর চিন, এমন প্রমাণ করতেই কি 'করোনা গ্রাস' শুরু! বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে

আমেরিকার চেয়েও শক্তিধর চিন, এমন প্রমাণ করতেই কি 'করোনা গ্রাস' শুরু! বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে

মার্কিন যুক্তরাষ্ট্র করোনা নিয়ে চিনের থেকে সন্দেহের নজর কিছুতেই ঘোরাতে রাজি নয়। আমেরিকার প্রেসি়ডেন্
ডোনাল্ড ট্রাম্প বারবার চিনের দিকে নিজের সন্দেহের আঙুল তুলেছেন। এমন পরিস্থিতিতে মার্কিন মিডিয়াও চিনের থেকে করোনার 'আসল সত্য' বের করতে তৎপর। আর সেই নিয়েই ফক্স নিউজে প্রকাশিত একটি রিপোর্ট বড়সড় দাবি তুলেছে।

রিপোর্টে কোন দাবি?

রিপোর্টে কোন দাবি?

ফক্স নিউজে প্রকাশিত প্রতিবেদন বলছে, জৈব অস্ত্র হিসাবে নয়, করোনাকে চিন নিজের প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে ব্যবহার করছে। উল্লেখ্য, অনেকেই মনে করছেন যে তিন এই করোনা ভাইরাস নিজের দেশের ল্যাবরোটারিতে তৈরি করে তা অস্ত্র হিসাবে মার্কিন মুলুকের বিরুদ্ধে ব্যবহার করছে। তবে সেই তত্ত্ব সত্যি নয় বলে দাবি করেছে নয়া রিপোর্ট।

চিনের পেশেন্ট জিরো-কে নিয়ে কোন বার্তা?

চিনের পেশেন্ট জিরো-কে নিয়ে কোন বার্তা?

আগে জানা গিয়েছিল , চিনের পেশেন্ট জিরো বা প্রথম করোনা আক্রান্ত উহানের মাছ-মাংস বাজারের এক মাংস বিক্রেতা মহিলার দেহে প্রথম করোনার সংক্রমণ পাওয়া যায়।

'কভার আপ' করার চেষ্টা

'কভার আপ' করার চেষ্টা

বলা হচ্ছে,'কভার আপ' এর ক্ষেত্রে করোনা নিয়ে চিন যা করেছে তা বিশ্বের সবচেয়ে দামী কভার আপ। ফক্স নিউজের তথ্য অনুযায়ী , চিন উহানের ল্যাবরেটারি থেকে করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য বাইরে আসা বন্ধ করার জন্য প্রচুর অর্থ খরচ করেছে। শুধুমাত্র বিশ্বে নিজের প্রতিপত্তি বজায় রাখতেই এমন কাজ করেছে সেদেশ।

 কেন উহানের বাজারকে সামনে রাখা হয়েছে?

কেন উহানের বাজারকে সামনে রাখা হয়েছে?

রিপোর্ট বলছে , করোনার আক্রমণের জেরে যাতে চিনের কমিউনিস্ট সরকারের থেকে নজর সরানো যায়, তার চেষ্টা করতেই চিন সরকার উহানের মাংসের বাজারকে সামনে এনে রেখেছে।

২০১৮ সালে কী ঘটেছে?

২০১৮ সালে কী ঘটেছে?

রিপোর্টে উঠে আসা তথ্য অনুযায়ী, বেজিং এ মার্কিন দূতাবাসের থেকে দুটি সতর্কবার্তা যায় উহানে।যেখানে ল্যাবরেটারিতে ভাইরাস গবেষণা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চিনতে সতর্ক করে। কিন্তু চিন তাতে আমল দেয়নি বলে খবর। আর তা থেকেই মনে করা হচ্ছে যে করোনা ঘিরে চিন -মার্কিন যুদ্ধ মূলত 'অহং' এর লড়াই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+