লাদাখের চুশুল সেক্টরে ১০ হাজার সেনা মোতায়েন চিনের! পাল্টা শক্তিবৃদ্ধি ভারতেরও

শান্তির পথে না হেঁটে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে চিনা সেনা। লাদাখের প্যাংগং সংলগ্ন চুশুল সেক্টরে পদাতিক সৈন্য ছাড়াও চিনের পক্ষ থেকে ট্যাঙ্ক আনা হয়েছে বলে জানা গিয়েছে। তাছাড়া চিনা আর্টিলারিও প্যাংগংয়ের দিকে তাক করে দাঁড়িয়ে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে চিনের ট্যাঙ্ক বাহিনী মোল্ডোর খুব কাছেই অবস্থান করছে। তাছাড়া এলএসি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই দাঁড়িয়ে চিনা আর্টিলারি গান।

চিন ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে চুশুলে

চিন ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে চুশুলে

চিনা আগ্রাসনের মোক্ষম জবাব দিয়ে দক্ষিণ প্যাংগং এলাকায় নিজেদের পায়ের তলার জমি শক্ত করেছিল ভারতীয় সেনা। জানা গিয়েছে লাদাখের প্যাংগং এলাকায় চিনের পক্ষ থেকে সেনা সম্ভার ও অস্ত্রসস্ত্র বাড়ানো হয়েছে। যার জেরে সেই এলাকায় যুদ্ধের পরিস্থিতি আরও ঘনিয়ে এল। চিন ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে চুশুলে।

ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে চিনের

ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে চিনের

লাদাখের প্যাংগং হ্রদের কাছে গ্রিন টপের উপর থেকে চিনা সেনা দখলদারি সরাতে না চাওয়াতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে চিনের। জানা গিয়েছে রবিবার মোলডোতে অনুষ্ঠিত ভারত-চিন বৈঠকেও দিল্লির পক্ষ থেকে পিএলএ-কে সেখান থেকে সেনা প্রত্যাহারের জন্য বলা হয়। তবে চিনা সেনা এই বিষয়ে একগুঁয়ে মনোভাব পোষণ করছে। আর এতেই আরও পারদ ছড়ছে সীমান্তে।

টি ১৫ ট্যাঙ্কও মোতায়েন করেছে চিন

টি ১৫ ট্যাঙ্কও মোতায়েন করেছে চিন

এরই মধ্যে জানা গিয়েছে যে লাদাখের খুব কাছেই চিন আরও ৫০০০০ সেনা মোতায়েন করে রেখেছে। তাছাড়া টি ১৫ ট্যাঙ্কও মোতায়েন করেছে চিন। এর পাল্টা জবাব হিসাবে ভারতও ১২টি ট্যাঙ্ক সেখানকার সীমান্ত রক্ষার লক্ষ্যে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ৪০০০ জন সৈনিকের একটি আস্ত ব্রিগেডও ডিবিওতে মোতায়েন করেছে ভারত। তাছাড়া ভারতীয় নৌসেনা উত্তেরের বেসগুলিতে মিগ ২৯ যুদ্ধবিমান মোতায়েন করেছে। উত্তর লাদাখে ভারত পি৮আই এয়ারক্রাফ্ট মোতায়েন করেছে। এই যুদ্ধবিমানগুলি সাবমেরিন প্রতিহত করতে সমর্থ।

থাকুং পোস্টের কাছে গোপন নির্মাণ কাজ

থাকুং পোস্টের কাছে গোপন নির্মাণ কাজ

এদিকে প্যাংগংয়ের দক্ষিণপ্রান্তে থাকুং পোস্টের কাছে গোপন নির্মাণ কাজ শুরু করেছে চিনা বাহিনী। লাদাখে স্প্যানগারের কাছে চিনের নতুন নির্মাণ কাজ শুরু হয়েছে। এই ঘটনা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। স্প্যানগারের দক্ষিণাংশ বরাবর চিন রাস্তা নির্মাণ করতে শুরু করেছে। এর আগে ১৩ জুলাই তারা এই রাস্তার কাজ ধরে বলে খবর ছিল। এরপর ফের এই রাস্তা মেরামতি ও খনন দেখে মনে করা হচ্ছে, চিন আগ্রাসনের পথ ছাড়বে না

একাধিক রিজলাইন দখল করে রেখেছে চিন

একাধিক রিজলাইন দখল করে রেখেছে চিন

তাছাড়া বেশ কয়েকটি স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে যে লাদাখে প্যাংগং এলাকায় ফিঙ্গার ফোরের কাছে একাধিক রিজলাইন দখল করে রেখেছে চিন। যা চিনের আওতায় থাকার কথা নয়। এছাড়াও হটস্প্রিং গোগরা , ডেপসাং এলাকাকেও ক্রমাগত দাপট বাড়িয়ে নিজের অধিকারের জায়গা ছাড়িয়ে এগিয়ে আসছে চিন।

তিনদিনে তিনবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে চিন

তিনদিনে তিনবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে চিন

এর আগে তিনদিনে তিনবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে চিন। পরিস্থিতি শান্ত করতে সোমবার ও মঙ্গলবার বৈঠকে বসেন দুই দেশের সেনা আধিকারিকরা। তবে এই বৈঠক চলাকালীনও চিনা সেনা ফের ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে বলে জানা যায়। যার জেরে ফের উত্তেজনা সৃষ্টি হয়। যার জেরে বৈঠক ফলপ্রসু হয়নি, তাই বুধবারও ব্রিগেডিয়ার স্তরে বৈঠকে বসে দুই দেশ। তবে এরই মাঝে প্যাংগং লেক সংলগ্ন চুশুল সাবসেক্টরে অস্ত্র ও সেনার শক্তি বাড়ায় ভারত। মনে করা হচ্ছে ভারতের শক্তিবৃদ্ধিতে ভয় পেয়ে পাল্টা পদক্ষেপ নিয়েছে পিএলএ।

স্পানগার গ্যাপ এলাকাও দখলে নিয়েছে ভারতীয় সেনা

স্পানগার গ্যাপ এলাকাও দখলে নিয়েছে ভারতীয় সেনা

শুধু প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তই নয়, স্পানগার গ্যাপ এলাকাও দখলে নিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে ভারত দক্ষিণ প্যাংগং লেক সংলগ্ন এলাকার চুশুল সাবসেক্টরে গুরুত্বপূর্ণ চূড়ায় নিজেদের পা জমিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি স্ট্র্যাটেজিকাল রিজ পয়েন্টেও ভারতীয় সেনা পৌঁছে গিয়েছে। আর এর জেরে চিনা সেনা ভারতীয় সেনা ফায়ারিং রেঞ্জের মধ্যে চলে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+