সাইবার ক্রাইম ইস্যুতে চিনকে টার্গেট করে মার্কিনি অ্যাডভাইসারি, চরম চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে
ট্রাম্পের গমনে ও বাইডেনের আগমনে যে চিন সম্পর্কে মার্কিন নীতির বিন্দুমাত্র হেরফের হয়নি , তা বলাই বাহুল্য। অন্তত গত কয়েক মাসে বাইডেন প্রশাসন তা স্পষ্ট করে দিয়েছে আরও। সাফ বার্তায় আগেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন যে করোনার উৎস নিয়ে যেন খুব শিগগিরিই তাঁর টেবিলে মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট জমা পড়ে যায়। এদিকে, এখানেই শেষ নয়, ইজরায়েলি পেগাসাসের হাত ধরে সাইবার ক্রাইম নিয়ে যখন ভারত তোলপাড় , তখনই এল মার্কিন মুলুকের বিস্ফোরক বার্তা।

মার্কিন অ্যাডভাইসারি কী বলছে?
মার্কিন নিরাপত্তা এজেন্সির এক অ্যাডভাইসাররিতে বলা হয়েছে, সাইবার স্পেসে যে সম্পত্তি রয়েছে তা ভাইরাস দিয়ে হাতানোর লক্ষ্যে চিন নয়া পন্থা নিয়ে এগিয়ে যাচ্ছে। অ্যাডভাইসারিতে সাফ জানানো হয়েছে, চিনের রাষ্ট্রযন্ত্রের সহায়তায় বিশ্ব জুড়ে সাইবার দুনিয়ায় ভাইরাস ছাড়া হচ্ছে।

চিনের দুরাভিসন্ধি নিয়ে সতর্কতা
মার্কিন যুক্তরাষ্ট্র তার সঙ্গী দেশগুলির জন্য এক সতর্কবার্তায় জানিয়েছে যে, চিন বিভিন্ন সাইবার স্পেসের অংশ হ্যাক করে নিয়ে তার বদলে টাকা পণ হিসাবে চাইতে পারে। আর সেই লক্ষ্যেই একাধিক চিনা সংস্থাকে উস্কানি দেওয়া চলছে বলেও অভিযোগ রয়েছে মার্কিন অ্য়াডভাইসারিতে।

কোন প্রতিষ্ঠান টার্গেটে?
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট সাইবার সিকিউরিটি অ্যাডভাইসারি জানিয়েছে, রাজনৈতিক, প্রতিরক্ষামূলক বা সেনা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলিতে চিনের হ্যাকারদের নদর প্রবল। এছাড়াও অর্থনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেশ কিছু ,তাবড় পরিকাঠামোকে সাইবার ক্রাইমে আঘাত করার টার্গেটে চিন রয়েছে বলে দাবি করা হয়েছে।

একা মার্কিন যুক্তরাষ্ট্র নয়, অভিযোগ বহু দেশের
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা ইইউ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জাপান, এবং ন্যাটোভূক্ত দেশদুলি একটি যৌথ অ্যাডভাইসারিতে চিনের বিরুদ্ধে ওই অভিযোগ তোলে। অ্যাডভাইসারিতে সাইবার অ্যাটাক সম্পর্কীয় ৫০ টি পন্থার উল্লেখ করা হয়েছে।












Click it and Unblock the Notifications