ভুটানের অংশ দখলে এবার দ্বিগুণ আগ্রাসী চিন ! অরুণাচলকে টার্গেটে রেখে বেজিং-এর নয়া প্যাঁয়তারা

চিন ভুটানের অংশ দখলে এবার দ্বিগুণ আগ্রাসী! অরুণাচলকে টার্গেটে রেখে বেজিং-এর নয়া প্যাঁয়তারা

মার্কিন কংগ্রেসের দাবি ছিল , চিন করোনা ভাইরাসের আতঙ্কের ছক করেই ভারতে পা রাখার চেষ্টা করেছে। গালওয়ান দখল চিনের বহু দিনের লক্ষ্য ছিল। বেজিং এর বিস্তারবাদের নীতি ২০ বছর আগে থেকেই প্রকট ছিল। আর সেই সূত্র ধরে ভুটান সীমান্তেও চিন একইভাবে দখলদারির কূটনীতি চালিয়ে যাচ্ছে। এবার চিনের টার্গেট এক ঢিলে দুই পাখি মারা।

 ফের সাকতেং নিয়ে চিনের পদক্ষেপ

ফের সাকতেং নিয়ে চিনের পদক্ষেপ

ভুটানের সাকতেনং অভয়ারণ্য আন্তর্জাতিক আর্থিক অনুদানের সাহায্য পেতেই চিনের নজর পড়েছে সেই অভয়ারণ্যে। এবার সাকতেং অভারণ্যের দখল নিতে এগিয়ে যেতে শুরু চিন। তবে সাকতেং এর আড়ালে চিনের মূল লক্ষ্য় অরুণাচল প্রদেশ।

 নতুন করে চিনের প্যাকেজ প্রস্তাব

নতুন করে চিনের প্যাকেজ প্রস্তাব

চিন জানিয়েছে, ভুটানের সঙ্গে সংঘাত মেটাতে তারা 'প্যাকেজ' প্রদানে প্রস্তুত। আর চিনের এই 'প্যাকেজিং সলিউশন' নিয়েই বিভিন্ন রকমের জল্পনা শুরু হয়েছে। কারণ , সাকতেং বিতর্কের সমাধানে চিন কী করতে পারে ,তা ডোকলাম ইস্যু থেকে আঁচ করতে পেরেছে ভুটান।

চিনের ভুটান পদক্ষেপের আড়ালে অরুণাচল টার্গেট!

চিনের ভুটান পদক্ষেপের আড়ালে অরুণাচল টার্গেট!

উল্লেখ্য, ভুটানের যে জমিখন্ডের দিকে নজর রয়েছে চিনের, তা ভারতের অরুণাচলপ্রদেশ সংলগ্ন এলাকা। ভুটানের পূর্ব দিকে ৬৫০ স্কোয়ার কিলোমিটারের এই এলাকা ত্রাশিগাং জেলার সংলগ্ন এলাকায় রয়েছে। আর সেই জেলাই ভারতের অরুণাচল প্রদেশের গা ঘেঁসে অবস্থিত। যে অরুণাচলপ্রদেশকে বহুদিন ধরেই গ্রাস করার স্বপ্ন দেখেছে চিন।

 ভুটানের জবাব

ভুটানের জবাব

বেজিং এর তরফে জানানো হয়েছে, সকতেং অভয়ারণ্য বিতর্কিত এলাকা। ফলে এটিতে ভুটানের সম্পূর্ণ দখল নেই। এই বার্তার জবাবে ভুটান সাফ ভাষায় চিনকে জানিয়ে দিয়েছে, সকতেং অভয়ারণ্য ভুটানের অবিচ্ছেদ্য অংশ। এতে ভুটানের সম্পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে। এদিকে গ্লোবাল এনভায়ারনমেন্ট ফেসিলিটি , যারা এই অভয়ারণ্য নিয়ে আর্থিক অনুদানের কথা বলেছে, তারা জানিয়েছে , তাদের রিপোর্টে শুধু চিনের বিরোধিতা ও বক্তব্যকেই ফুটনোটে রাখা হচ্ছে। বাকি আর্খিক প্রক্রিয়া এই অভয়ারণ্য ঘিরে এগিয়ে যাবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+