China Bat Virus HKU5-CoV-2: আবারও সেই চিনের ঘর থেকে...ধেয়ে আসছে নয়া বিপদ? কী বলছেন বিজ্ঞানীরা?
China Bat Virus HKU5-CoV-2: এখনও টাটকা করোনার স্মৃতি! এর মধ্যেই ফের একবার আতঙ্কের ছবি। চিনের মাটিতে ফের একবার বাদুড়ের দেহে মিলল নয়া ভাইরাস। যা অনেকটাই সার্স-কোভ-২ অর্থাৎ করোনা ভাইরাসের এর মতোই বলছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এই ভাইরাস মানব শরীরেও ছড়িয়ে পড়তে পারে বলে বলেও আশঙ্কা প্রকাশ বিজ্ঞানীদের।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চিনের গুয়ানঝাউয়ের গবেষণাগারে নয়া এই ভাইরাসের (China Bat Virus HKU5-CoV-2) খোঁজ মিলেছে। আর এই খবর সামনে আসতেই আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে কার্যত গোটা বিশ্বের আকাশেই। নতুন করে বিপদ আছড়ে পড়বে না তো? সেই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে বিজ্ঞানীদের।

জানা যাচ্ছে, করোনা অনুরূপ নয়া এই ভাইরাসের নাম HKU5-CoV-2। সম্প্রতি নয়া এই ভাইরাস নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন চিনা গবেষকরা। সেই তালিকায় আছেন ভাইরোলজিস্ট জি ঝেঙ্গলি। অনেকেই তাঁকে "Batwoman" বলেও চেনেন। মূলত করোনা সংক্রান্ত গবেষণার জন্য বিশেষ ভাবে পরিচিতি রিওয়েছে জি'এর। গোটা টিম নয়া ভাইরাসটিকে পরীক্ষা করেছেন। জি ঝেঙ্গলির দাবি, প্রাথমিক ভাবে নয়া Virus HKU5-CoV-2 টি সার্স-কোভ-২-এর মতোই।
শুধু তাই নয়, করোনার মতোই নয়া এই ভাইরাস মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে বলেও দাবি বিজ্ঞানীদের। এই সংক্রান্ত গবেষণা সম্প্রতি 'সেল'নামক এক সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। আর তা সামনে আসতেই নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। নয়া Virus HKU5-CoV-2 এর কারণে ফের একবার বিপদের মুখে পড়বে না তো? এমন চিন্তায় গ্রাস করেছে এখন বিজ্ঞানীদের।
বলে রাখা প্রয়োজন, হংকংয়ে জাপানি পিপিস্ট্রেল বাদুড়ের মধ্যে প্রথম HKU5-CoV-2 ভাইরাসটি পাওয়া যায়। বলে প্রয়োজন, চিনের মাটিতে গত ২০১৯ সালে প্রথম করোনা ভাইরাসের হদিশ মেলে। সেখানে একের পর এক মানুষ এই রোগএ আক্রান্ত হন। কার্যত মৃত্যু মিছিল চলে। কিন্তু ভাইরাসের ভয়াবহতার কথা চিন কাউকে জানতে চায়নি। আর যখন প্রকাশ্যে আসে তখন অনেকটাই দেরি হয়ে যায়। পরিস্থিতি এতটাই উদ্বেগের জায়গায় পৌঁছে যায় যে মহামারী ও অতিমারীর আকার নেই। এক সঙ্গে এত মানুষের মৃত্যু দেখে কার্যত চমকে উঠেছিল গোটা বিশ্ব।
শুধু তাই নয়, এত মানুষ অসুস্থ হয়েছিলেন যে চিকিৎসা করানোর সম্ভব হয়নি। সব জায়গায় একেবারে লম্বা ভিড় ছিল রোগীদের। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।












Click it and Unblock the Notifications