জিনজিয়াঙে রমজানের উপবাস নিষিদ্ধ করল চীন সরকার

সরকারি নির্দেশ উল্লেখ করে বুঝৌ রেডিও সতর্ক করেছে মানুষকে। বলেছে, "আমরা সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে, রমজানের উপবাস করার অনুমতি দেয়নি সরকার। সরকার আদেশ অমান্য করলে সাজা পেতে হবে।"
চীন সরকারের যুক্তি, সারা দিন না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। সরকারি কর্মীরা এভাবে থাকলে মানুষকে পরিষেবা দিতে পারবেন না ভালো করে। দেশের যারা ভবিষ্যৎ, সেই শিশু-কিশোররা খালি পেটে সারা দিন থাকুক, এটাও কাম্য নয়। সব দিক ভেবেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর কোনও নড়চড় হবে না।
যদিও সরকারের এই বক্তব্য মানতে নারাজ উইঘুর মুসলিমদের নেতা দিলজাট রাকজিট। তিনি বর্তমানে বিদেশে নির্বাসিত অবস্থায় দিন কাটাচ্ছেন। তিনি বলেন, "জিনজিয়াং প্রদেশে বৌদ্ধদের সঙ্গে মুসলিমদের সম্পর্ক ভালো নয়। তাই চীন সরকার বৌদ্ধদের প্ররোচনায় পা দিয়ে এ সব সিদ্ধান্ত নিয়েছে। রমজানের উপবাস একজন মুসলিমের কাছে পবিত্র কর্তব্য। গায়ের জোরে তা বন্ধ করে দিয়ে মুসলিমদের প্রতি অবিচার করা হচ্ছে। এর ফলে জিনজিয়াংয়ের মুসলিমরা আরও সরকার-বিরোধী হয়ে পড়বেন।"
চীনে ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়। উইঘুর মুসলিম হোক কিংবা তিব্বতি, চীন সরকার নির্বিশেষে দমনপীড়ন চালায়। উইঘুর মুসলিমদের মতো বহু তিব্বতিও সরকারি নিপীড়নের ভয়ে বিদেশে স্বেচ্ছা নির্বাসন বেছে নিতে বাধ্য হয়েছেন।












Click it and Unblock the Notifications