চরম বাড়াবাড়ি শুরু করেছে বেজিং! ভারতের 'মানচিত্র' বদলে দাও, বাংলাদেশের ইউনূসকে বার্তা চিনের

Bangladesh-China: আকসাই চিন ও অরুণাচল প্রদেশের অংশ নাকি ভারতের বলে দেখানো যাবে না! হঠাৎ এমনই বার্তা গেল বাংলাদেশের কাছে। বছরের পর বছর বাংলাদেশের পাঠ্যবইতে ওই অঞ্চলগুলিকে ভারতের বলে দেখানো হলেও, ইউনূস জমানায় হঠাৎই আপত্তি তুলল চিন। তাদের দাবি, ওই জায়গাগুলিকে চিনের অংশ বলে দেখাতে হবে। বাংলাদেশের দুটি পাঠ্যবই ও জরিপ অফিসের ওয়েবসাইটে ওই মানচিত্র প্রকাশ করা হয়েছে।

আর তা নিয়েই আপত্তি (Bangladesh-China) । গত নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশকে ওই পাঠ্যবই এবং ওয়েবসাইটে দেওয়া মানচিত্র সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছে। এই বিষয়ে দুই দেশের মধ্যে কথা হয়েছে বলেও জানা গিয়েছে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে বেজিং।

Bangladesh-China

কিন্তু ততদিনে নতুন বই ছাপানোর প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, তাই আর সংশোধন করা যায়নি। বাংলাদেশ আশ্বাস দিয়েছে, পরে বিষয়টি ঠিক করে দেওয়া হবে। বলা বাহুল্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে আসার পর থেকে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে, যা এখনও জারি আছে। তার মধ্যে চিনের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' নামক একটি বইতে এশিয়ার মানচিত্র রয়েছে। আর সেই ম্যাপ নিয়েই আপত্তি। এছাড়া নবম ও দশম শ্রেণির 'বাংলাদেশ ও বিশ্বপরিচয়' বইতে এক জায়গায় হংকং ও তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটা নিয়েও আপত্তি জানিয়েছে বেজিং।

আকসাই চিন নিয়ে বিতর্ক বরাবরের। সবসময় চিন দাবি করে, আকসাই চিন তাদেরই। তবে ভারত সে কথা অস্বীকার করে স্পষ্ট করে দিয়েছে যে আকসাই চিন ভারতেরই অংশ। অন্য়দিকে, তাইওয়ান প্রসঙ্গে চিনের যুক্তি হল, তাইওয়ান চিনের অবিচ্ছেদ্য অংশ। বেজিং-এর আরও দাবি, ১৯৯৭ সালের ১ জুলাই থেকে হংকংয়ের ওপর সার্বভৌমত্ব রয়েছে চিনের। স্বায়ত্তশাসন থাকলেও তাকে দেশ বলা যাবে না বলেই দাবি করা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, হাসিনা সরকারের পতন হতেই সে দেশের রাজনীতিতে বড় বদল এসেছে। ওপার বাংলাজুড়ে এখন শুধু ভারত বিদ্বেষ। সমস্ত ইতিহাস এবং কৃতঞ্জতা ভুলে পাকিস্তানের দিকে ক্রমশ ঢুলছে সে দেশ। এই সুযোগে চিনের প্রভাবও বাড়ছে প্রতিবেশী দেশটির উপর। আর সেটাই চিন্তার কারণ হয়ে ঊঠছে ভারতের কাছে। এর মধ্যেই চিনের বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+