করোনা ভাইরাস আতঙ্কের জেরে চিনে নিষিদ্ধ বন্য প্রাণীর মাংস বিক্রি
করোনা ভাইরাস আতঙ্কের জেরে চিনে নিষিদ্ধ বন্য প্রাণীর মাংস বিক্রি
গোটা চিন জুড়ে দ্রুত বেড়ে চলেছে করোনা ভাইরাসে আতঙ্ক। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, এবার ভাইরাসের প্রকোপ ঠেকাতে ইতোমধ্যেই বন্যপ্রাণী কেনাবেচায় নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

জারি করা হয়েছে নিষেধাজ্ঞা
দেশীয় বাজার নজরদারি সংস্থা, কৃষি মন্ত্রক এবং বন্যপ্রাণী বিষয়ক সংস্থা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, চিনের সমস্ত বাজার, সুপার মার্কেট, রেস্টুরেন্ট এবং ই-কমার্স সাইট গুলিতে বন্যপ্রাণী কেনাবেচা এখন থেকে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হলো।

ইতিমধ্যেই ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর
ইতোমধ্যেই গোটা দেশজুড়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার অর্থাৎ ২৬শে জানুয়ারি থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানা যাচ্ছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরেই প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। তারপর থেকেই চীনের বিভিন্ন শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

১ লাখের বেশি মানুষ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত
একটি অসমর্থিত সূত্রে খবর, এখন পর্যন্ত সেখানে প্রায় এক লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে এক চিকিৎসা কর্মী দাবি করেছেন। উহান থেকে এই ভাইরাসের বিস্তার রোধ করতে বিভিন্ন গণ পরিবহন ব্যবস্থা, অন্তর্দেশীয় বিমান চলাচল ও রেল পরিষেবায় রাশ টানা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও সরকারিভাবে যে আক্রান্তের যে সংখ্যা বলা হচ্ছে প্রকৃতপক্ষে আক্রান্তের সংখ্যা আরও কয়েক গুণ বেশি বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসের প্রাদুর্ভাব

চিনে প্রাদুর্ভাব ঘটলেও বর্তমানে অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ফ্রান্স এবং আমেরিকাতেও মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে বলে খবর।

করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ কি?
প্রাথমিক ভাবে এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে শুরুতে জ্বর ও শুষ্ক কাশি হতে পারে বলে জানাচ্ছেন চিকিত্সকেরা। পরবর্তীকালে শ্বাসকষ্টও হতে পারে। অনেক সময় নিউমোনিয়াও উপশমও দেখা দিতে পারে বলে জানান ডাক্তারেরা।

Click it and Unblock the Notifications