রাগে ফুঁসছে চিন, আমেরিকার সঙ্গে একাধিক ইস্যুতে সহযোগিতা বন্ধের ঘোষণা
রাগে ফুঁসছে চিন, আমেরিকার সঙ্গে একাধিক ইস্যুতে সহযোগিতা বন্ধের ঘোষণা
ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে রাগে ফুঁসছে চিন। প্রথমে দ্বীপরাষ্ট্রটির গা ঘেঁষে সামরিক মহড়া চালায় চিন। এবার আমেরিকার সঙ্গে জলবায়ু পরিবর্তন, মাদক বিরোধী প্রচেষ্টা, সামরিক আলোচনা একাধিক চুক্তিতে আলোচনা স্থগিত করার ঘোষণা করল চিন। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে বলে আন্তর্জাতিক মহল মনে করছে।

চিনের সামরিক মহড়া
প্রথম থেকেই ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখায় চিন। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরেই সামরিক মহড়া শুরু করে চিন। জানা গিয়েছে, তাইওয়ান প্রণালী বন্ধ করে চিন সামরিক মহড়া চালাচ্ছে। চিনের সাবমেরিন তাইওয়ানের জলসীমায় প্রবেশ করেছে বলে দ্বীপরাষ্ট্রটির তরফে জানানো হয়েছে। পাশাপাশি শতাধিক যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা সামরিক মহড়া চালায়। এই মহড়ায় চিনের ক্ষেপণাস্ত্র তাইওয়ানের ওপর দিয়ে চলে গিয়েছে। যদিও এই বিষয়ে তাইওয়ান গোয়েন্দারা কোনও বিবৃতি দেননি। অন্যদিকে, চিনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে চিনের সরকারি মাধ্যম এই খবর নিশ্চিত করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সামরিক মহড়ায় চিন মোট ৯টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তারমধ্যে চারটি তাইওয়ানের ওপর দিয়ে গিয়েছে।

সামরিক অভিযান নিয়ে চিনের দাবি
চিনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর পর্যন্ত এই সামরিক মহড়া চলবে। চিনের তরফে দাবি করা হয়েছে, তাইওয়ান তাদের অংশ। তাই চিনকে এড়িয়ে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক কখনই মেনে নেওয়া হবে না। অন্যদিকে, তাইওয়ানের নিজস্ব প্রশাসন রয়েছে। তাদের নিজস্ব গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়। বিশ্বের একাধিক দেশ তাইওয়ানকে স্বতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। চিনের কমিউনিস্ট পার্টি যে কোনও মূল্যে তাদের সঙ্গে চিনকে যুক্ত করতে অঙ্গীকার বদ্ধ। প্রয়োজনে বলপ্রয়োগ করতে পারেও আশঙ্কা করা হচ্ছে।

চিনের সামরিক মহড়ার সমালোচনা
চিন তাইওয়ানের কান ঘেঁষে সামরিক অভিযান চালাতে শুরু করেছে। তাইওয়ানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রের যাওয়ার ঘটনার ক্ষোভ প্রকাশ করেছে বিশ্বের একাধিক দেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কেন বলেন, চিনের এই ধরনের কর্মকাণ্ড উস্কানিমূলক। তাইওয়ানে স্পিকার ন্যান্সি পেলোসি শান্তিপূর্ণ সফর করেন। কিন্তু তারপর চিনের এই ধরনের সামরিক মহড়ার সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। জাপান অভিযোগ করেছে, চিনের ক্ষেপণাস্ত্রগুলো তাইওয়ানের বাণিজ্যিক অঞ্চলগুলোর ওপর দিয়ে গিয়েছে। যা কখনই কাম্য নয়। অস্ট্রেলিয়া তাদের অন্যতম বাণিজ্যিক অংশীদার চিনের সমালোচনা করেছে। এই সামরিক মহড়ায় এলাকায় স্থিতাবস্থা নষ্ট হতে পারে বলে অস্ট্রেলীয় প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছে।












Click it and Unblock the Notifications