লাদাখে উত্তেজনা, ইউক্রেনে যুদ্ধের মধ্যেই রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নেবে ভারত ও চিনের সেনারা

লাদাখে উত্তেজনা, ইউক্রেনে যুদ্ধের মধ্যেই রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নেবে ভারত ও চিনের সেনারা

পূর্ব লাদাখে ইন্দো-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত। তারমধ্যেই ভারত ও চিনের সেনারা চলতি মাসের শেষের দিকে সপ্তাহব্যাপী একটি মহড়ায় অংশ নেবেন বলে জানা গিয়েছে। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার এই সামরিক মহড়ায় ভারতের অংশগ্রহণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্বের নজর যে এই সামরিক মহড়ার দিকে থাকবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

সামরিক মহড়ায় অংশগ্রহণের ঘোষণা চিনের

সামরিক মহড়ায় অংশগ্রহণের ঘোষণা চিনের

রাশিয়ার নেতৃত্ব এই সামরিক মহড়ায় ভারত ও চিন ছাড়াও বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তানের সেনারা অংশ নেবেন বলে জানা গিয়েছে। বুধবার চিনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই মহড়া ৩০ অগস্ট থেকে শুরু হবে। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। যদিও দিল্লির তরফে এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি। চিনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়া ও চিন প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গত কয়েক বছরের মতো চলতি বছরেও সামরিক মহড়ার জন্য রাশিয়ায় পিপলস লিবারেশন আর্মি সেনা পাঠাবে। এই সামরিক মহড়ায় একাধিক দেশ অংশগ্রহণ করবে। চিনের এই সামরিক মহড়ায় অংশগ্রহণের লক্ষ্য হল অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো। দেশের নিরাপত্তার হুমকি মোকাবিলা করার কৌশল আরও শক্তিশালী করা। তবে চিনের প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে ভারতে বিষয়ে কোনও উল্লেখ নেই।

সামরিত মহড়ার নিয়ে নীরব ভারত

সামরিত মহড়ার নিয়ে নীরব ভারত

ভারত এ সামরিক মহড়ায় অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগেও চিন ও ভারত নিজেদের দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছে। এই প্রসঙ্গে উত্তরের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা জানিয়েছেন, 'লাদাখে এখনও ভারত ও চিনের সেনাদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এহেন অবস্থায় এই জাতীয় সামরিক মহড়াকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই না।' রাশিয়ার তরফে জুলাই মাসে একটি বিবৃতিতে সামরিক মহড়ার কথা ঘোষণা করেছিল। সেখানে ১৩টি দেশ অংশ নেবে বলে জানানো হয়েছিল। তবে এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, পূর্ব রাশিয়ার সাইবেরিয়ার বেশ কিছু অঞ্চলকে এই সামরিক মহড়ার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অঞ্চলটি চিনের সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

পূর্ব লাদাখের ইন্দো-চিন সেনাদের মধ্যে উত্তেজনা অব্যাহত

পূর্ব লাদাখের ইন্দো-চিন সেনাদের মধ্যে উত্তেজনা অব্যাহত

পূর্ব লাদাখের এলএসি বরাবর ইন্দো-চিন সেনাদের মধ্যে উত্তেজনা অব্যাহত। ২০২০ সাল থেকে উত্তেজনা দেখা দিয়েছে। ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যাকায় দুই দেশের সেনাদের মুখোমুখি সংঘর্ষের জেরে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। তারপর একাধিক বার কূটনৈতিক ও সামরিক স্তরে বৈঠক হয়। উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে এলেও মাস দুয়েক আগে এলএসি বরাবর চিনা যুদ্ধ বিমান উড়তে দেখা যায়। যার জেরে নতুন করে পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে আবার এলএসি বরাবর সামরিক শক্তি বাড়াতে ভারত উদ্যোগ নিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, এই সামরিক মহড়া বিশেষ গুরুত্বপূর্ণ নয়। প্রতিবছরের মতো এবছরেও হবে। তবে চিনের সঙ্গে একটি সামরিক মহড়ার কথা ছিল। কিন্তু ২০২০ সালে সীমান্তে উত্তেজনা দেখা দেওয়ার পর থেকে তা বন্ধ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+