পুলওয়ামা হামলার পরও মাসুদ আজহারকে জঙ্গি মানতে রাজি নয় চিন

পুলওয়ামার অবন্তীপুরায় এই হামলার পরও আজহারকে নিয়ে চিনের অবস্থানের বদল হয়নি।

বিশ্বের বিভিন্ন সংগঠনের মঞ্চ হোক অথবা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ, মাসুদ আজহারকে জঙ্গি তকমা দিতে বরাবর অস্বীকার করে এসেছে চিন। ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধ সত্ত্বেও তাই বারবার জঙ্গি নাশকতা চালানো জইশ ই মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারকে চিন নিজে নিষিদ্ধ করেনি এবং আন্তর্জাতিক ফোরামকে নিষিদ্ধ করতে দেয়নি।

পুলওয়ামা হামলার পরও মাসুদ আজহারকে জঙ্গি মানতে রাজি নয় চিন

পুলওয়ামার অবন্তীপুরায় এই হামলার পরও আজহারকে নিয়ে চিনের অবস্থানের বদল হয়নি। এখনও মাসুদ আজহারকে জঙ্গি মানতে রাজি নয় চিন। ঘটনা হল, হামলার দায় জইশ স্বীকার করেছে, এই জঙ্গি গোষ্ঠীর প্রধানের নাম মৌলানা মাসুদ আজহার। তারপরও চিনের দ্বৈত অবস্থান দেখে বিস্মিত সকলেই।

কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার পরে রাষ্ট্রপুঞ্জের তরফে আবেদন জানানো হয়েছে। তবে চিন অনড়। প্রথমে এই হামলার নিন্দা পর্যন্ত করেনি চিন। তবে রাশিয়া প্রতিক্রিয়া দেওয়ার পর চিনও এতজন জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। তবে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে মাসুদ আজহারকে যে কোনওভাবে জঙ্গি মানতে চিন রাজি নয় তা জানিয়ে দিয়েছে।

এদিন আমেরিকা থেকে ইউরোপের বিভিন্ন দেশ এমনকী পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান পর্যন্ত পুলওয়ামার হামলার পর ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। অথচ চিন বারবার নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করা আটকে দিচ্ছে।

প্রসঙ্গত, উরি হামলার পরও ভারত আন্তর্জাতিক মহলে মাসুদ আজহারকে নিয়ে চাপ তৈরি করেছিল। আমেরিকাও ভারতের পাশে ছিল। তবে চিন এবারের মতো সেবারও বাধা দেয়। বৃহস্পতিবার হামলার পরই সুযোগ বুঝে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ফের আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে সাহায্যের আবেদন করা হয়। যাতে রাষ্ট্রপুঞ্জের নিয়ম মেনে জইশ প্রধানকে জঙ্গি তালিকায় স্থান দেওয়া হয়। এবং পাকিস্তানে থেকে এই ধরনের নাশকতা বন্ধ করার ব্যবস্থা করা হয়। তবে চিন আবার সেই অনুরোধে জল ঢেলে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+