(ভিডিও) খাঁচায় বসেই সিগারেটে আমেজের সুখটান শিম্পাঞ্জির
উত্তর কোরিয়ায় চিড়িয়াখানায় বসে বিন্দাস মেজাজে সুখটান দিচ্ছে শিম্পাঞ্জি। আর তা দেখে হেসে লুটোপুটি দর্শকেরা।
শিম্পাঞ্জির অনেক আচরণই মানুষের মতো। এমনটা বলছে বিজ্ঞানও। তবে এভাবে হুবহু মানুষকে টুকলি করা! আজ্ঞে হ্যাঁ, প্রায় সেরকমই বলতে পারেন কতকটা। উত্তর কোরিয়ায় চিড়িয়াখানায় বসে বিন্দাস মেজাজে সুখটান দিচ্ছে শিম্পাঞ্জি। আর তা দেখে হেসে লুটোপুটি দর্শকেরা। [চিনের ওয়াইল্ডলাইফ পার্কে মহিলাকে টেনে নিয়ে গেল বাঘ]
আপাতত উত্তর কোরিয়ার প্যানগ্যাংয়ে চিড়িয়াখানায় মূল আকর্ষণ এই ১৯ বছরের মেয়ে শিম্পাঞ্জিই। তার নাম আজালিয়া। [জাপানের চিড়িয়াখানায় সিংহের খপ্পরে শিশু! শেষপর্যন্ত কি হল?]

জানা গিয়েছে, নিজের হাতে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরায় আজালিয়া। শুধু তাই নয়, মুখে সিগারেট গুজে ফুক-ফুক করে গিব্যি ধোঁয়া ছাড়তেও কোনও অসুবিধা হয় না তার। আর কায়দা এমনই যে রোজকার সিগারেট টেনে নেশা করা মানুষও ফেল করে যাবেন। ['টুপি' ফিরিয়ে আনতে বাঘের খাঁচায় 'ঝাঁপ' নির্ভীক মহিলার]
এই ঘটনার পরই চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন পশুপ্রেমীদের একাংশ। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে আজালিয়া সিগারেটে টান দিলেও ধোঁয়া ভিতরে টানে না। বেশিরভাগটাই পাবলিসিটি স্টান্ট। [বাঘেদের চারণভূমি হয়ে উঠেছে দোহার ব্যস্ত রাস্তা]
আরও জানা গিয়েছে, শিম্পাঞ্জির ট্রেনিংয়ের দায়িত্বে থাকা ব্যক্তিই তাঁকে এসব শিখিয়েছেন। নাচের কয়েকটি স্টেপ শেখানো ছাড়াও আরও কয়েকটি কায়দা শেখানো হয়েছে আজালিয়াকে।
শিম্পাঞ্জি ছাড়াও উত্তর কোরিয়ার এই চিড়িয়াখানায় হাতি, জিরাফ, পেঙ্গুইন, বাঁদরের মতো আরও নানা প্রাণী রয়েছে যারা দর্শকদের মন মাতাতে সিদ্ধহস্ত। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে শিম্পাঞ্জি আজারেলা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications