পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি, কোন পদক্ষেপে আদালত ঘেরাও করে বিক্ষোভকারীদের আল্টিমেটাম
বাংলাদেশে এবার সুপ্রিম কোর্ট ঘেরাও বিক্ষোভকারীদের। তরা একঘন্টার আল্টিমেটম দেয়। তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের সিদ্ধান্ত নেন। সন্ধেয় রাষ্ট্রপতি মহঃ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দেবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিরা একঘন্টার মধ্যে পদত্যাগ না করলে তাঁদের বাসভবনে হামলা চালানো হবে। পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান বিচারপতি সংবাদ মাধ্যমকে বলেছেন, শীর্ষ আদালত ও নিম্ন আদালতের বিচারক ও বিচারপতিদের কথা বিবেচনা করে তিনি পদত্যগের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধান বিচারপতি ফুল কোর্টের বৈঠক ডেকেছেন, এই খবর প্রকাশের পরে নতুন করে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রধান বিচারপতি অন্ত্ব্তী সরকারকে অবৈধ ঘোষণার ষড়যন্ত্র করছেন। এর পরেই ছাত্র-আইনজীবী-সহ শত-শত বিক্ষোভকারী মিছিল করে সুপ্রিম কোর্ট চত্বর দখল করে নেন। সেই সময় সুপ্রিম কোর্টের নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যাসিস্টরা অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করতে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতিকে ব্যবহার করার চেষ্টা করছে। সে কারণেই তারা প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করাতে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছে বলে জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদও প্রধান বিচারপতির ওবায়দুল হাসানের নিঃশর্ত পদত্যাগর ও ফুল কোর্টমিটিংয়ের দাবি করেন। এই উত্তেজনার মধ্যে প্রধান বিচারপতি অনয বিচারপতিদের সঙ্গে বৈঠক স্থগিত করে দেন।
Protest on demanding resignation of Bangladesh Chief Justice. Ultimatum has been given to him.
— MUKTADIR rashid ROMEO (@muktadirnewage) August 10, 2024
📹copied pic.twitter.com/h1QxjQrISo
এর আগে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের মর্যাদা রক্ষায় প্রধান বিচারপিকে তারভগ্যনির্ধারণ করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগের কথা উল্লেখ কে তিনি বলেন, তিনি শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছেন। প্রধান বিচারপতি যেভাবে ফুল কোর্টমিটিং ডেকেছেন, তাতে পরাজিত স্বৈরাচারী শক্তির পক্ষে পদক্ষেপ বলেই মনে করছেন তাঁরা। তিনি আরও বেন, ওবায়দুল হাসান বিদেশে গেলে আওয়ামি লিগের বিভিন্ন নেতাদের বাসভবনে যান। তাঁকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে বলেও অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা।
এদিকে, দেশত্যাগ করা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিন এই মুহূর্তে ভারতে রয়েছেন। তবে তিনি অন্য কোনও দেশে যাবেন কিনা এব্যাপারে পরিষ্কার কোনও তথ্য পাওয়া যায়নি। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হে দেশে ফিরবেন তাঁর মা শেখ হাসিনা। সামনের নির্বাচন আওয়ামি লিগ প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং দল যদি চায় তাহলে তিনি প্রধানমন্ত্রী পদ প্রার্থী হবেন বলেও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications