শিকাগোয় জুনটিন্থ উদযাপনের সময় গুলিবর্ষণ, কমপক্ষে ৪০ জন গুলিবিদ্ধ, মৃত অন্তত ৪
শিকাগোয় জুনটিন্থ উদযাপনের সময় গুলিবর্ষণে অন্তত ৪০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তার মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর উইলোব্রুক শহরে। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছে দুই শিশুও। শিকাগোয় রাস্তার উপর জুনটিন্শ দিবস উদযাপনে বাধা দিতে চলে গুলি।
তখন স্থানীয় সময় দুপুর ১২টা ৩০। স্থানীয়রা যখন সমবেত হয়ে জুনটিন্থ উদযাপন করছিলেন, তখনই গুলি চলে। মার্কিন যুক্তরাষ্ট্রে দাসত্বের অবসানের স্মরণে এই দিনটি পালন করা হয়। এটি ছুটির দিন মার্কিন যুক্তরাষ্ট্রে। আচমকাই গুলি বর্ষণে মানুষ হতভম্ব হয়ে পড়ে। এদিক-ওদিক ছুটতে শুরু করে।

অতর্কিতে হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শী মার্কেশিয়া অ্যাভেরি জানান, সমবেত হওয়া লোকজন পার্ক থেকে বের হওয়ার সময় গুলি চালানো হয়। ফলে অনেকেই নিজেকে রক্ষা করার মতো অবসরও পায়নি।
এই ঘটনায় যাঁরা গুলিবিদ্ধ হয়েছেন, তাঁদরে বয়স ১০ থেকে ৪৬ বছর। নিহতদের মধ্যে দু'জন ১০ বছর বয়সী বালক রয়েছেন। ২০ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। অন্যান্য আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের চারটি ভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর এক প্রত্যক্ষদর্শী ক্রেগ লটসি জানিয়েছেন, "আমরা সবাই অনুষ্ঠান থেকে বের হচ্ছিলাম তখনই ছুটে আসে গুলি। এর ফলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটতে শুরু করে অনেকে। এই ঘটনার পর পুলিশ এলাকার দখল নিলেও আততায়ীদের কোনো হদিশ পায়নি।
শিকাগোতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। এটি ছিল তার সর্বশেষ সংস্করণ। সাম্প্রতিককালে শহরে বেশ কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যাতে একাধিক ব্যক্তি আহত বা নিহত হয়েছেন। শিকাগো পুলিশের তরফে এই শ্যুট আউটের তদন্ত করছে। এলাকায় টহলও বাড়িয়েছে তারা।












Click it and Unblock the Notifications