এখাবার খাবেন তো! মুখের মধ্যে উপকরণ পুরে রান্না করেন এই শেফ, দেখুন আজব ভিডিও

মুখের মধ্যে উপকরণ পুরে কাউকে রান্না করতে দেখেছেন কি ? না দেখে থাকলে, এবার তা দেখার সুযোগ পেতে চলেছেন আপনি।

রান্না করা সত্যিই একটি শিল্প সৃষ্টির সামিল। অন্যের রসনা তৃপ্ত করার মধ্যে যে সুখ থাকে, তা কেবল উপভোগ করেন যিনি নিজে রাঁধেন তিনিই। অনেক তাবড় শেফ, যেমন বিকাশ খান্না থেকে রণবীর ব্রারকে তো দেখেছেন একের পর এক জিভে জল আনা ডিশ তৈরি করতে! কখনও রান্না ঘরে কিংবা কখনও বাইরের কাঠকয়লায় বা ওভেন ব্যবহার করে তাঁদের রান্না করতে দেখা গিয়েছে। কিন্তু মুখের মধ্যে উপকরণ পুরে কাউকে রান্না করতে দেখেছেন কি ? না দেখে থাকলে, এবার তা দেখার সুযোগ পেতে চলেছেন আপনি।

এখাবার খাবেন তো! মুখের মধ্যে উপকরণ পুরে রান্না করেন এই শেফ, দেখুন আজব ভিডিও

হ্যাঁ , ঘটনা 'গল্প' শুনতে লাগলেও 'সত্যি'! শেফ ইসকা লুপ্টন, নিজের মুখের মধ্যে উপকরণ পুরে রান্না করে ফেলেছেন একটি গোটা 'মিল'। তাও আবার নিরামিষ নয়, আমিষ খাবার। এক ভিডিও প্রকাশ করে ইসকা দেখিয়েছেন কীভাবে এই রান্না তিনি করেছেন। তিনি রান্না করছিলেন একটি টার্কি। আর টার্কির ভিতরে পোরার জন্য প্রয়োজনী পুরটি তিনি নিজের মুখের মধ্যেই বানিয়ে ফলেছেন। আর শেষে গোট টার্কিটিকে ঝলসিয়ে নিয়েছেন। আপাতত ইসকার এই ভিডিও চরমভাবে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বেশি হাঙ্গামার কিছু নেই! দেখলেনই তো কীভাবে দাঁতকে ছুরি হিসাবে ব্যবহার করে , কুচি কুচি করে ইসকা কেটে ফেললেন তরী তরকারী ! ইসকা বলছেন এই ভাবে স্টাফিং করার কাজ সবচেয়ে বেশি নিরাপদ, কারণ এতে ছুরি দিয়ে হাত কেটে যাওার সুযোগ নেই। তবে শেফের মুকের ভিতর তৈরি করা রান্না খেতে পারবেন তো আপনি? তা যদি পারেন , তাহলে ভবিষ্যতে ইসকার হাতে তৈরি... থুরি! মুখে তৈরি বহু রান্নারই অস্বাদন পাওয়ার চেষ্টা করতেই পারেন! তবে বাড়িতে এই ধরণের উদ্যোগ না নেওয়াই ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+