কয়েকদিনেই সারা বিশ্বে ঘিবলির ব্যাপক জনপ্রিয়তা, সমস্যার মুখে পড়ে কী জানাল ওপেনএআই?
বিগত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছে ঘিবলি। সাধারণ মানুষ থেকে তারকা, সমাজের সবাই এই নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে ঘিবলি শিল্প। কিন্তু ঘিবলি শিল্পের এই রমরমার জন্য চ্যাটজিপিটি বিভ্রাটের সম্মুখীন হয়।
ওপেন এআই দ্বারা নির্মিত চ্যাটজিপিটি রবিবার সমস্যার সম্মুখীন হয়। কারণ নতুন স্টুডিও ঘিবলি শিল্পের জন্য সার্ভারে চাপ সৃষ্টি হয়। এরফলে কয়েকজন ব্যবহারকারী চ্যাটজিপিটি ঠিক মতো ব্যবহার করতে পারছিলেন না। যদিও ওপেনআই-র পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধান করা হয়েছে। আবার সঠিকভাবেই চ্যাটজিপিটি ব্যবহার করা যাচ্ছে বলে সংশিষ্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গিয়েছে শনিবার সন্ধ্যার পর থেকেই ব্যবহারের ক্ষেত্রে সমস্যার কথা জানা যায়, রবিবার এই সমস্যা আরও বৃদ্ধি পায়। কয়েকজন ব্যবহারাকারীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এই মাধ্যমটির অ্যাক্সেস করার জন্য। কিন্তু সমস্যার সমাধানে ব্যবস্থা নেয় ওপেন এআই কর্তৃপক্ষ।
ওপেনএআই সমস্যাটি স্বীকার করে নিয়েছেন। তাদের পক্ষ থেকে করা হয়েছে যে , ব্যবহারকারীরা উচ্চ ত্রুটির সম্মুখীন হচ্ছেন। ওপেনএআইয়ের সিইইও সাম অল্টম্যান বলেন, ছবি তৈরি করার ক্ষেত্রে আপানারা শান্ত হোন, এটা এক ধরনের উন্মাদনা। আমাদের দলের সদস্যদের বিশ্রাম নিতে দিন। যদিও সাময়িকভাবে পরিষেবা ব্যবহ হওয়ার পরে আবার সব কিছু স্বাভাবিক হয়েছে।
can yall please chill on generating images this is insane our team needs sleep
— Sam Altman (@sama) March 30, 2025
কয়েকদিনের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে ঘিবলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সচিন তেন্ডুলকর, সকলেই পোস্ট করছেন তাঁদের ঘিবলির দ্বারা নির্মিত ছবি। তারকাদের দেখাদেখি সাধারণ মানুষও এই স্রোতে গা ভাসিয়েছেন। এই তালিকায় আছেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধান।এই এআই-নির্মিত ছবি গুলো প্রধানমন্ত্রী মোদীর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে স্বপ্নময়, নরম প্যাস্টেল রঙের ফ্রেমে তুলে ধরেছে।
সচিন তেন্ডুলকরও নিজের একাধিক ছবি ঘিবলি দ্বারা নির্মিত করেছেন। সঙ্গে লিখেছেন, শুনলাম এআই দিয়ে তৈরি কিছু নেট দুনিয়ায় ট্রেন্ড হয়েছে। তাই ভাবলাম, ক্রিকেট দুনিয়া ঘিবলি আঁকে দেখি। ২০১১ সালের আইসিসি বিশ্বকাপ জয়ের সেই 'ঘিবলি'দ্বারা পোস্ট করেছেন সচিন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications