আস্থা হারিয়েছে বোর্ড , অপসারিত ChatGPT সিইও স্যাম অল্টম্যান
গত কয়েক সপ্তাহ ধরেই ডিপফেক ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে গোটা দেশ। একের পর এক অভিনেত্রীদের ভুয়ো ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী মোদী এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
চ্যাটজিপিটিকে এই নিয়ে সতর্ক করেছিলেন তিনি। তারপরেই বদলে গেল পুরো চিত্র। রাতারাতি অপসারিত হলেন চ্যাটজিটপিটির সৃষ্টিকর্তা এবং সিইও স্যাম অল্টম্যান। ওপেনএআই বোর্ড তাঁকে অপসারিত করেছে বলে জানা গিয়েছে। বোর্ডের কর্তাদের এই পদক্ষেপের নেপথ্যে কোন কারণ রয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

পরে সংস্থার ডিরেক্টরও পদত্যাগ করেন বলে জানা গিয়েছে। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স তৈরি করে গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। চ্যাটজিটিপির বয়স খুব বেশি নয় এক বছর। একবছর হল সংস্থাটি কাজ শুরু করেছিল। এবং এক বছরের মধ্যেই গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল এই সংস্থা।
মাইক্রোসফট সহায়তায় তৈরি এই সংস্থা আর অল্টম্যানের উপরে আস্থা রাখতে পারছেন না অভিযোগ করেই বোর্ডের পক্ষ থেকে তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ৩৮ বছর বয়সেই এই সংস্থার সিইও পদে বসে গোটা বিশ্বের নজর কেড়েছিলেন অল্টম্যান। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের মাধ্যমে চ্যাটবক্স তৈরি করে গোটা বিশ্বের ক্রিয়েটিভিটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন।
এই আর্টিফিশিয়াল ইন্টালিজেন্টের মাধ্যমে যেকোনও ব্যক্তির অবয়ব থেকে শুরু করে গল্প, কবিতা, ছবি আঁকা সবই চোখের পলকে হয়ে যাচ্ছিল। মানুষ যা ভাবছিলেন সেটাই এই আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স করে দেখাচ্ছিল। এই আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বাজারে এনে অ্যামাজন, গুগল, মাইক্রোসফটের মতো সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অল্টম্যান।












Click it and Unblock the Notifications