চিনের সামরিক মহড়ায় যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, তাইওয়ানে ব্যাহত বিমান পরিষেবা
চিনের সামরিক মহড়ায় যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, তাইওয়ানে ব্যাহত বিমান পরিষেবা
মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চিন। তাইওয়ানের একদম কাছে চিন সামরিক অভিযান শুরু করেছে। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। এর জেরে বিমান চলাচলে বাধা পড়ছে। তাইওয়ান ও তার পার্শ্ববর্তী আকাশসীমা এড়াতে অনেক বিমান বাতিল করা হয়েছে। অনেক বিমানের দিক পরিবর্তন করা হয়েছে।

চিনের সামরিক মহড়ার জেরে বন্ধ বিমান পরিষেবা
বৃহস্পতিবার থেকে তাইওয়ান প্রণালী চিন বন্ধ করে রেখেছে। তাইওয়ানকে একপ্রকার ঘিরে সামরিক মহড়া চালাতে শুরু করেছে চিন। তাইওয়ানের ওপর দিয়ে উড়ে যাচ্ছে চিনের যুদ্ধবিমান। চিনের একাধিক ক্ষেপণাস্ত্র তাইওয়ানের ওপর দিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তাইওয়ানের আকাশসীমা বিশেষ বড় নয়। কিন্তু তাইওয়ানের আকাশসীমা ব্যবহার করে চিন ১৯৯৬ সালের পর থেকে কোনও সামরিক মহড়া চালায়নি। কিন্তু বর্তমানে সমস্ত নীতি ভণ্ডুল হয়ে গিয়েছে। চিনের সামরিক মহড়ার জেরে দক্ষিণ-পূর্ব এশিয়া ও উত্তর-পূর্ব এশিয়ার বিমান পরিষেবা সব থেকে বেশি বাধাগ্রস্থ হয়েছে। সাধারণ সময়ে সামরিক অভিযানের সময় সাময়িকভাবে আকাশপথ বন্ধ থাকে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বন্ধ বিমান পরিষেবা
কোরিয়ান এয়ার লাইন্স কোম্পানি লিমিটেড ও সিঙ্গাপুর এয়ার লায়েন্স লিমিটেডের তরফে জানানো হয়েছে, চিনের সামরিক মহড়ার জন্য তারা তাইপে থেকে বিমান বাতিল করেছে। কোরিয়ান কেরিয়ারের তরফেও বিমান বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, আগামী শনিবারের জন্যও বিমান বাতিল করা হয়েছে। রবিবার নির্ধারিত সময় থেকে দেরিতে বিমানগুলো ছাড়বে। জাপনের আনা হোল্ডিংস ইনক এবং জাপান এয়ারলাইন্স করপোরেশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাইপের সঙ্গে বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে বিমানগুলো দিক পরিবর্তন করছে। সামরিক মহড়ার দিক এড়িয়ে চলছে। হংকং ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রুট ধরে বিমান চলাচল করছে।

মহড়ার জেরে বিমানের দিক পরিবর্তন
হংকং, ফিলিপিন্স, ভিয়েতনামের সঙ্গে তাইওয়ানের বিমান পরিষেবা ক্ষতিগ্রস্থ হয়েছে। বিমান বাতিল না করলেও, বেশ কয়েকটি বিমানের রুট পরিবর্তন করা হয়েছে। এর জেরে বিমানগুলোর গন্তব্যে পৌঁছতে সময় বেশি লাগছে। অন্যদিকে, সিরিয়া, ইরাক, রাশিয়া, ইউক্রেনের সঙ্গে বিমানে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রয়েছে। সামরিক অভিযানের এলাকা এড়িয়ে বিমান চলছে। তবে দিক পরিবর্তনের জন্য সময় অনেকটাই বেশি পেয়েছে।

তাইওয়ানে ব্যাহত পর্যটন শিল্প
বেশিরভাগ পর্যটক চিন থেকে তাইওয়ানে আসতেন। অথবা হংকং ও তাইওয়ান এক তালিকায় রাখতেন পর্যটকরা। কিন্তু করোনা মহামারীর পর চিনের মূল ভূখণ্ড বা হংকংয়ে বাইরে থেকে এলে কোয়ারেন্টাইন আবশ্যিক। এর জেরে তাইওয়ানে করোনা মহামারীর পর থেকে পর্যটক কমতে শুরু করেছে। যার ফলে তাইওয়ান তাদের বিমান পরিষেবা অনেকটা সীমিত করে দিয়েছে।












Click it and Unblock the Notifications