চন্দ্রযান ২: ৭ সেপ্টেম্বর রাতে পাকিস্তানও ভারতের 'বিক্রম'-এ নজর রেখেছিল!প্রকাশ্যে চমকপ্রদ তথ্য

৭ সেপ্টেম্বর, চাঁদের মাটিতে পা রাখবার স্বপ্ন নিয়ে 'চন্দ্রযান ২' এর গতিবিধি জানতে মধ্য রাত পর্যন্ত জেগেছিল ১৩০ কোটির দেশ ভারত। কোথাও টিভির পর্দায় চোখ, কোথাও বা মোবাইলের স্ক্রিনে চোখ রেখে চন্দ্রযান ২

৭ সেপ্টেম্বর, চাঁদের মাটিতে পা রাখবার স্বপ্ন নিয়ে 'চন্দ্রযান ২' এর গতিবিধি জানতে মধ্য রাত পর্যন্ত জেগেছিল ১৩০ কোটির দেশ ভারত। কোথাও টিভির পর্দায় চোখ, কোথাও বা মোবাইলের স্ক্রিনে চোখ রেখে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম এর গতিবিধির খোঁজ খবরের দিকে তাকিয়ে ছিলেন এদেশের আট থেকে আশি। ৭ সেপ্টেম্বরের রাতে গোটা ভারত যখন আবেগ-কৌতূহলে রয়েছে চন্দ্রযান ২ নিয়ে, তখন বিক্রম ল্যান্ডারের ব্য়র্থতা নিয়ে পাকিস্তানের ওপার থেকে এসেছিল সেদেশের মন্ত্রীর কটাক্ষ। তবে যেটা পাকিস্তান ঢাকা রাখতে পারেনি, তা হল , ৭ সেপ্টেম্বর রাতেও ইমরানের দেশ ভারতের 'বিক্রম' এই নজর রাখতে বাধ্য হয়েছিল! তার খানিকটা প্রমাণ নয়া তথ্য দিচ্ছে।

৭ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের পরিস্থিতি কেমন ছিল?

৭ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের পরিস্থিতি কেমন ছিল?

৭ সেপ্টেম্বর রাতে যখন কাশ্মীর সীমান্তের এপারে গোটা ভারত ইসরো-র চন্দ্রযান ২ এর দিকে নজর রেখেছিল, তখন কাশ্মীরের ওপারে পাকিস্তানেরও নজর একই দিকে ছিল। এক সর্বভারতীয় পত্রিকার রিপোর্ট সেরকমই কিছু তথ্য দিয়েছে। পাকিস্তান যে বিক্রমের বিষয়ে আপডেট-এ গুগল সার্চে নজর রেখেছিল, সে তথ্যও প্রকাশ্যে এসেছে।

মধ্যরাতের রুদ্ধশ্বাস পরিস্থিতি

মধ্যরাতের রুদ্ধশ্বাস পরিস্থিতি

ভারতীয় রাত ২ টো নাগাদ 'বিক্রম' -এর চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং -এর কথা ছিল। যেখানে পাকিস্তানের সময় ভারতীয় সময়ের থেকে আধঘণ্টা এগিয়ে থাকে। সেখানে রাত আড়াইটে পর্যন্তও মানুষ যে গুগলে 'চন্দ্রযান ২ ' সার্চ করেছেন, তারও প্রমাণ প্রকাশ্যে এসেছে। রাত ২:৩০ মিনিটে সেই সার্চ সবচেয়ে উপরে যায়।

কতক্ষণ পর্যন্ত ছিল এই' সার্চ' ?

কতক্ষণ পর্যন্ত ছিল এই' সার্চ' ?

৭ সেপ্টেম্বর পাকিস্তানের 'গুগল সার্চ' রাত ২:৩০ মিনিট থেকে ৫:৩০ মিনিট পর্যন্ত আরও চলতে থাকে পাকিস্তানে। প্রসঙ্গত, সেই সময়ে পাকিস্তানের বিজ্ঞানমন্ত্রী রীতিমতো কটাক্ষ করে চলেছেন ভারতের চন্দ্র অভিযানের। আর তার মাঝেই চলেছে এরকম 'গুগল সার্চ'। এমনই দাবি ভারতীয় সংবাদমাধ্যমের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+