আমেরিকায় ৬ হাজার ছাড়াল মৃত্যু, আতঙ্কেই কি ফের করোনা টেস্ট করালেন ট্রাম্প?

করোনা ভাইরাসের প্রকোপে জর্জরিত হয়ে উঠেছে আমেরিকা। প্রতিদিন করোনা আক্রান্তের হারে বৃদ্ধির জেরে রেকর্ড গড়ছে দেশটি। মৃতের সংখ্যাও ক্রমেই বেড়ে চলেছে সেদেশে। বৃহস্পতিবার আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৪৫ হাজার ৩৭৩-এ গিয়ে ঠেকে।

আমেরিকায় করোনা ভাইরাসের বলি ৬ হাজার

আমেরিকায় করোনা ভাইরাসের বলি ৬ হাজার

এদিকে আক্রান্তের তুলনায় মৃতের হার কম হলেও ক্রমেই সেই সংখ্যাটা বেড়ে চলেছে। ইতিমধ্যেই প্রায় চিনের দ্বিগুণে পৌঁছে গিয়েছে আমেরিকায় মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত সেদেশে ৬ হাজার ৯৫ জন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে অবসরপ্রাপ্ত টেনিস তারকা থেকে শুরু করে গ্র্যামি জয়ী গায়কও রয়েছেন।

দ্বিতীয়বার করোনা টেস্ট ট্রাম্পের

দ্বিতীয়বার করোনা টেস্ট ট্রাম্পের

এদিকে দেশের এই পরিস্থিতি ফের করোনা টেস্ট করালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য দ্বিতীয় বারের জন্য করা করোনা টেস্টেও ফলাফলা নেগেটিভ। সম্পূর্ণ সুস্থ আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের তরফে অবশ্য জানানো হয়েছে, নতুন ব়্যাপিড পদ্ধতি খতিয়ে দেখতেই দ্বিতীয় বার টেস্ট করান ট্রাম্প।

১৫ মিনিটে আসে ট্রাম্পের টেস্ট রিপোর্ট

১৫ মিনিটে আসে ট্রাম্পের টেস্ট রিপোর্ট

টেস্ট রিপোর্ট আসার পর হোয়াইট হাউসের তরফে বলা হয়, 'এদিন সকালে ফের নতুন করে প্রেসিডেন্ট ট্রাম্পের কোভিড-১৯ টেস্ট করা হয়। মিনিট ১৫-র মদ্যে ফলাফল চলে আসে। তাতে দেখা যায় মারণ ভাইরাস তো দূরঅস্ত তিনি একেবারেই সুস্থ সবল রয়েছেন।'

সংক্রমণ ছড়ানোয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

সংক্রমণ ছড়ানোয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

এদিকে জানা গিয়েছে, সংক্রমণ ছড়াতে শুরু করার পরেই এখনই নিউইয়র্কের বিভিন্ন হাসপাতাল মরদেহ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। এই অবস্থায় পরিস্থিতি বিবেচনা করে এক লাখ মৃতদেহ বহন করার ব্যাগ জোগাড় করে রাখছে পেন্টাগন।

পরিস্থিতি আরও খারাপ হতে পারে আমেরিকায়

পরিস্থিতি আরও খারাপ হতে পারে আমেরিকায়

মার্কিন সরকারকে জানিয়েছে, যা পরিস্থিতি, তাতে দেশের ৫০টি রাজ্যে করোনা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এর জেরে মৃতের সংখ্যা সামাল দেওয়া মুশকিল হয়ে উঠবে। গত ২৪ ঘণ্টায় ইতিমধ্যেই এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+