রাজকোষ শূন্য, গাড়ির পরে এবার মোষ নিলাম করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

এবার আটটি গরু-মোষ নিলামে তুলে রাজকোষ ভরানোর চেষ্টা করলেন তিনি।

ক্ষমতায় এসেই জনগণের করের টাকায় আতিশয্য ছেড়ে সাধারভাবে দেশ চালানোর ঘোষণা করেছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। এই মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রীর বাংলোর গাড়ি নিলামে তোলার পরে এবার আটটি গরু-মোষ নিলামে তুলে রাজকোষ ভরানোর চেষ্টা করলেন তিনি।

রাজকোষে শূন্য, গাড়ির পরে এবার গরু-মোষ নিলাম করলেন ইমরান খান

প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গ্যাসের সমস্যা থাকায় আলাদাভাবে পোষা মোষের দুধ খেতেন তিনি। বাংলোর এলাকাতেই সেগুলি থাকত। সেই পশুগুলিই ২৩ লক্ষ টাকায় নিলাম করা হল। মোট ৫টি বাছুর ও ৩টি মোষ ছিল বলে জানা গিয়েছে।

নওয়াজ শরিফের দল পিএমএল-নওয়াজের সমর্থকেরাই নিলামে টাকা দিয়ে প্রিয় নেতার বাংলোর মোষ নিয়ে গিয়েছেন। প্রথমে দেখা যায়, যে দাম চাওয়া হচ্ছে ততটা দামী নয় মোষগুলি। তবে শেষ অবধি প্রিয় নেতার প্রতি ভালোবাসার টানেই সবকটি পশু বিক্রি হয়ে গিয়েছে।

এর মধ্যে একটি মোষের দাম উঠেছে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা। শরিফের এক সমর্থক তা কেনেন। যদিও মোষটির আসল দাম ছিল ১ লক্ষ ২০ হাজার টাকা।

প্রসঙ্গত, এর আগে ৬১টি বিলাসবহুল গাড়ি বিক্রি করে ইমরানের সরকার ২০০ মিলিয়ন পাকিস্তানি রুপিয়া রাজকোষে জমা করে। গত সাতমাসে পাকিস্তানি রুপিয়ার ২০ শতাংশ মূল্য হ্রাস হয়েছে। বাজেট ঘাটতি হয়েছে ২ ট্রিলিয়ন রুপিয়া। এই অবস্থা থেকে পাকিস্তানকে টেনে তুলতেই ইমরান নানা উপায় বের করার চেষ্টা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+