কোস্টারিকায় জরুরি অবতরণ করার সময় দু’টুকরো হয়ে ভাঙল কার্গো বিমান, বন্ধ বিমানবন্দর
কোস্টারিকায় জরুরি অবতরণ করতে গিয়ে একটি কার্গো বিমান ভেঙে পড়ল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দরে। এই দুর্ঘটনার জেরে সান জোসের আন্তর্জাতিক বিমানবন্দর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়।

জার্মান লজিস্টিক জায়ান্ট ডিএইচএল–এর উজ্জ্বল হলুদ রঙের বিমান থেকে ধোঁয়া বের হওয়ার পর এটি থেমে যায়, এরপর রানওয়ে থেকে পিছলে গিয়ে পিছনের চাকার চারপাশ ভেঙে পড়ে। কোস্টারিকার দমকলের প্রধান হেক্টর শেভস বলেন, 'বিমানে থাকা দুই ক্রু সদস্য সুস্থ আছেন।’ রেড ক্রস কর্মী গুইডো ভ্যাসকুয়েজ জানিয়েছেন যে তাও সতর্কতা হিসাবে গুয়েতমালান দুই কর্মীকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ভ্যাসকুয়েজ এও বলেন, 'এই ঘটনায় পাইলট কেঁপে উঠেছিল কিন্তু দু’জন ক্রু সদস্য সচেতন ছিলেন এবং সবকিছু স্পষ্টভাবে মনে রেখেছিলেন।’ দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে দশটার সময়। এর আগে বোয়িং–৭৫৭ বিমান, যেটা জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বিমান ছাড়ার পর যান্ত্রিক ব্যর্থতা দেখা দেওয়ায় তা ২৫ মিনিট পর জরুরি অবতরণ করে। ক্রু আগেই বিমানবন্দর কর্তৃপক্ষকে এই সমস্যার সম্পর্কে অবগত করেছিল। বিমানবন্দরটি বিকেল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
📹 adsbcr pic.twitter.com/c0FIuFysrt
— Breaking Aviation News & Videos (@aviationbrk) April 7, 2022
প্রসঙ্গত, কিছুদিন আগেই ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে চিনের একটি বিমান। এই ঘটনায় কোনও যাত্রী ও ক্রু সদস্য জীবিত ছিলেন না। উঝৌও শহরের কাছে গ্রামীণ এলাকায় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে পাহাড়ে আগুন লেগে যায়। দুর্ঘটনার জেরে গোটা এলাকা ধোঁয়ায় ঢাকা পড়ে যায়। বিভিন্ন দিক থেকে তোলা ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications